Bangladesh

পাঁচ বছর পর সিনেমার গানে ফিরলেন আগুন | সংবাদ

প চ বছর পর স ন ম - দীর্ঘ পাঁচ বছর পর বাংলা চলচ্চিত্রের গানে আবারও কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আগুন। সর্বশেষ ২০২১ সালে 'শত্রু' সিনেমার গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন।

Desk Bangladesh
Published August 14, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Techtaranga.com_1200x630_17867078176268_social
Foto : Robert Taylor - banglabeacon.com
Table of Contents
  1. পাঁচ বছরের বিরতি কাটিয়ে সিনেমার গানে ফিরলেন আগুন
  2. Related Reading
  3. Frequently Asked Questions

পাঁচ বছরের বিরতি কাটিয়ে সিনেমার গানে ফিরলেন আগুন

Banglabeacon.com – প চ বছর পর স ন ম – দীর্ঘ পাঁচ বছর পর বাংলা চলচ্চিত্রের গানে আবারও কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আগুন। সর্বশেষ ২০২১ সালে ‘শত্রু’ সিনেমার গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন। এরপর থেকেই শ্রোতারা অপেক্ষা করছিলেন এই শিল্পীর প্রত্যাবর্তনের জন্য। সম্প্রতি নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে আগুনের কণ্ঠ শোনা গেছে।

নতুন গানের বিবরণ

এই দ্বৈত গানটিতে আগুনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা। গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার শিকদার টিটন। গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক বলেন, আগুন আমাদের দেশের চলচ্চিত্রের সোনালি দিনের একজন গায়ক। গানটি করার সময় থেকেই তার কথা মাথায় ছিল। পরে সুর ও সংগীতের কাজ শেষ করে তাকে গানটি পাঠাই। তিনিও গানটি পছন্দ করেন। এরপর বেশ আনন্দ নিয়েই রেকর্ডিং করেছেন।

ক্যারিয়ারের ইতিহাস

বাংলা চলচ্চিত্রের গানে নব্বইয়ের দশকে স্বতন্ত্র কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আগুন। বিশেষ করে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি সিনেমার জনপ্রিয় গানে তার কণ্ঠ আজও শ্রোতাদের নস্টালজিয়ায় ভাসায়। চলচ্চিত্রের গানে আগুনের অভিষেক ঘটে সালমান শাহ ও মৌসুমী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর গান দিয়ে। প্রথম সিনেমার গানেই নিজের কণ্ঠের স্বাতন্ত্র্য দিয়ে শ্রোতাদের নজর কাড়েন তিনি।

নব্বইয়ের দশকসহ পরবর্তী সময়ে একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। আগুনের কণ্ঠে জনপ্রিয় সিনেমার গানের তালিকায় রয়েছে—’দোলা’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘আশা ভালোবাসা’, ‘মায়ের অধিকার’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘এই ঘর এই সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘প্রেম পিয়াসী’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’, ‘১ টাকার বউ’ ও ‘আমার আছে জল’সহ আরও বেশ কিছু সিনেমা।

দীর্ঘদিন চলচ্চিত্রের গানে নিয়মিত ছিলেন না আগুন। সময়ের সঙ্গে চলচ্চিত্রের গানে তার উপস্থিতি কমলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। দীর্ঘ পাঁচ বছর পর আবারও সিনেমার গানে আগুনের প্রত্যাবর্তন তাই তার ভক্ত-শ্রোতাদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। নতুন গানটি প্রকাশের পর তার স্বতন্ত্র কণ্ঠ আবারও শ্রোতাদের মনে সেই চেনা নস্টালজিয়া ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Frequently Asked Questions

What is প চ বছর পর স ন ম?

প চ বছর পর স ন ম is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does প চ বছর পর স ন ম matter?

প চ বছর পর স ন ম matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment