‘ইতি রবীন্দ্রনাথ’-এ মুগ্ধতা ছড়ালেন স্বপ্নীল | সংবাদ
ইত রব ন দ রন থ এ - বাংলাদেশের সঙ্গীতজগতে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী স্বপ্নীল সজীব। গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করা তাঁর এক অদম্য নেশা।
Table of Contents
রবীন্দ্রনাথের সুরে মুগ্ধ করলেন স্বপ্নীল সজীব
Banglabeacon.com – ইত রব ন দ রন থ এ – বাংলাদেশের সঙ্গীতজগতে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী স্বপ্নীল সজীব। গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করা তাঁর এক অদম্য নেশা। রবীন্দ্রসংগীতের প্রতি তাঁর গভীর অনুরাগ ও নিরলস চর্চার ফলে দেশ-বিদেশে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেছেন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে সম্প্রতি ঢাকায় ‘ইতি রবীন্দ্রনাথ’ নামক এক সঙ্গীত ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ভারতীয় হাই কমিশন, ঢাকা এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে গুলশানের ইন্ডিয়ান কালচারাল সেন্টারে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরু ও স্বাগত বক্তব্য
অনুষ্ঠানের প্রথম অংশে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী উপস্থিত অতিথিদের স্বাগত জানান। তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বজনীন মানবতাবাদ, সাহিত্য, দর্শন এবং মানবতার প্রতি তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
স্বপ্নীল সজীবের সুরেলা পরিবেশনা
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী স্বপ্নীল সজীব। তিনি একে একে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করেন। তাঁর কণ্ঠে শোনা যায়—’আগুনের পরশমণি’, ‘আমার হিয়ার মাঝে’, ‘তুমি রবে নীরবে’, ‘ও যে মানে না মানা’, ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান’, ‘ভরা বাদর’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘ফুলে ফুলে ঢলে ঢলে’, ‘যে রাতে মোর দুয়ারগুলি’, ‘লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘আজি ঝড়ের রাতে’ এবং ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’। স্বপ্নীল সজীবের কণ্ঠে রবীন্দ্রনাথের গানগুলো যেন অনুষ্ঠানে সৃষ্টি করে ভিন্ন এক আবহ। তাঁর পরিবেষণায় মুগ্ধ হন উপস্থিত শ্রোতা ও অতিথিরা।
সামিউল ইসলাম পোলাকের আবৃত্তি
সঙ্গীত পরিবেশনার পর সামিউল ইসলাম পোলাক মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের মধ্য দিয়ে আবৃত্তি পর্বের সূচনা করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আরোগ্য’, ‘মরণ’, মৃণালিনী দেবীকে লেখা চিঠি, ‘নিমন্ত্রণ’, ‘কৃপণ’, ‘গীতাঞ্জলি’, ‘ভ্রষ্টলগ্ন’, ‘শেষের কবিতা’ এবং ‘ভানুসিংহের পদাবলী’ থেকে নির্বাচিত কবিতা আবৃত্তি করেন।
আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্জন
রবীন্দ্রসংগীতের শিল্পী হিসেবে স্বপ্নীল সজীব বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও রবীন্দ্রসংগীতের শিল্পী হিসেবে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেছেন। বাংলাদেশ সরকারের দুটি জাতীয় পুরস্কারসহ ভারত, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্মাননায়ও ভূষিত হয়েছেন তিনি।
শুধু সংগীত পরিবেশন নয়, রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রচর্চায় একাডেমিক পরিসরেও রয়েছে স্বপ্নীল সজীবের সম্পৃক্ততা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইন এবং ইউনিভার্সিটি অব মিনেসোটাতে অতিথি প্রভাষক হিসেবেও আমন্ত্রিত হয়েছেন তিনি।
‘ইতি রবীন্দ্রনাথ’ আয়োজনের মধ্য দিয়ে ভারতীয় হাই কমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সাহিত্য, সঙ্গীত ও দর্শনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের সম্মানিত করা হয়।
Related Reading
Frequently Asked Questions
What is ইত রব ন দ রন থ এ?
ইত রব ন দ রন থ এ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ইত রব ন দ রন থ এ matter?
ইত রব ন দ রন থ এ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.