কারাগারের ইতিহাস ও ঔপনিবেশিক শাসনের এক অনন্য গবেষণা
Banglabeacon.com – ক র গ র র অন দরমহল – অবিভক্ত ভারতের কারাগার ব্যবস্থা, ঔপনিবেশিক দণ্ডনীতি, প্রশাসনিক বিকাশ এবং বন্দিজীবনের বাস্তবতা নিয়ে একটি সমন্বিত গবেষণাগ্রন্থ পাওয়া খুবই দুর্লভ। কারাগারকে কেন্দ্র করে রাষ্ট্রীয় ক্ষমতাচর্চার দীর্ঘ ইতিহাসকে একত্রিত করার চেষ্টাও তেমন সহজ নয়। এই প্রেক্ষাপটে ‘কারাগারে অনুসন্ধান’ গ্রন্থটি একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হতে পারে।
গ্রন্থের মূল বৈশিষ্ট্য ও পরিসর
ছয়শো পৃষ্ঠার এই গ্রন্থে লেখক ঔপনিবেশিক শাসনের সাথে কারাগার ব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ককে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। উৎপত্তি থেকে বিকাশ এবং রূপান্তর পর্যন্ত এই ইতিহাসের প্রতিটি ধাপ বিশ্লেষণ করা হয়েছে। গ্রন্থটির অন্যতম আকর্ষণ হলো এর তথ্যসমৃদ্ধ উপস্থাপনা এবং ১০৩টি বিরল ঐতিহাসিক আলোকচিত্রের সংযোজন। এই ছবিগুলো পাঠককে শুধু পাঠের অভিজ্ঞতা দেয়নি, বরং অতীতের কারাগারের বাস্তবতা দৃশ্যমান করেছে।
লেখক ভারতবর্ষের সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং স্বাধীনতা আন্দোলনের ভয়াবহতা ও নিষ্ঠুরতার বাস্তব চিত্র কারাগারের ইতিহাসের মাধ্যমে তুলে ধরেছেন।
ঔপনিবেশিক শাসনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ
১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার পর ভারতে যে প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে, তার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল কারাগার ব্যবস্থা। এটি কেবল অপরাধ দমন বা শাস্তি প্রদানের মাধ্যম ছিল না; বরং এটি ছিল ঔপনিবেশিক রাষ্ট্রের নিয়ন্ত্রণ, শোষণ এবং রাজনৈতিক দমনের একটি কার্যকর হাতিয়ার। ইউরোপীয় দণ্ডতত্ত্ব, সামরিক শৃঙ্খলা এবং জাতিভিত্তিক শ্রেণিবিন্যাসের সমন্বয়ে ঔপনিবেশিক ভারতের কারাগারগুলো গড়ে উঠেছিল।
১৮৬৪ ও ১৮৯৪ সালের কারাগার আইন এবং সংশ্লিষ্ট জেল কোডের মাধ্যমে বন্দিদের ওপর কঠোর নজরদারি, বাধ্যতামূলক শ্রম, একাকী বন্দিত্ব এবং শারীরিক-মানসিক শাস্তি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। বিশেষত ‘কালাপানি’ বা দ্বীপান্তর দণ্ড, রাজনৈতিক বন্দিত্ব এবং কঠোর শ্রম ছিল ঔপনিবেশিক শাস্তি ও দমননীতির চরম প্রকাশ।
বিভিন্ন অধ্যায়ের বিশ্লেষণ
গ্রন্থের সূচনাপর্বে প্রাক-ঔপনিবেশিক ভারতের কারাগার ব্যবস্থা এবং ব্রিটিশদের দ্বৈত শাসনব্যবস্থার সময়ে প্রশাসনিক অস্থিরতার প্রেক্ষাপটে কারাগারের বিবর্তন আলোচনা করা হয়েছে। লেখক দেখিয়েছেন যে আধুনিক কারাগার কোনো স্বাভাবিক সামাজিক প্রতিষ্ঠান নয়, বরং এটি ঔপনিবেশিক রাষ্ট্রক্ষমতার একটি সুপরিকল্পিত সৃষ্টি।
‘দণ্ড বা শাস্তি’ অংশে শাস্তির ধারণা, পারস্পরিক সম্পর্ক, ধরন এবং ঔপনিবেশিক সরকারের দণ্ডনীতির বিশদ বিশ্লেষণ করা হয়েছে। এখানে কারাগারকে শুধু অপরাধীদের আবদ্ধ রাখার স্থান হিসেবে নয়, বরং রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও শাসনের একটি কার্যকর হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে। শাস্তি বিধানকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং তাদের ক্ষমতার উৎস সম্পর্কেও আলোচনা করা হয়েছে।
‘কারাগার নির্মাণ প্রেক্ষিত’ অধ্যায়ে কারাগার প্রতিষ্ঠার রাজনৈতিক ও প্রশাসনিক কারণগুলো বিশ্লেষণ করা হয়েছে। কারাগার কীভাবে একটি শাস্তি বিধায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, বিনা বিচারে অটক রাখার প্রথা কীভাবে ঔপনিবেশিক শাসনের অংশে পরিণত হয় এবং কারাগার ও রাজনীতির সম্পর্ক কীভাবে বিকশিত হয়—এইসব বিষয়েরই গভীর আলোচনা করা হয়েছে।
কারাগার প্রশাসন ও বন্দিজীবন
গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে কারাগার প্রশাসন, কারাগার ব্যবস্থাপনা, কারাগার শাসন, কারাগার মহাপরিদর্শকের ভূমিকা, কারাগারবিধি এবং কারাগার সংস্কার সম্পর্কিত আলোচনা। দীর্ঘ সময় ধরে কারাগার পরিচালনার নীতিমালা ও প্রশাসনিক রূপান্তরগুলো ধারাবাহিক বিবরণ গবেষকদের জন্য বিশেষভাবে মূল্যবান।
‘কারাগার ও বন্দিজীবন’ অংশে বন্দিদের দৈনন্দিন জীবন, নারী বন্দি, কারাগারে মা ও শিশু, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি, সামাজিক সম্পর্ক এবং বন্দিদের মানসিক জগতের নানা দিক তুলে ধরা হয়েছে। লেখক বন্দিজীবনের মানবিক দিকগুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ফলে কারাগারের ইতিহাস এখানে শুধু প্রশাসনিক ইতিহাসই থাকেনি, বরং মানবজীবনের ইতিহাসেও পরিণত হয়েছে।
শাসন ও সহিংসতার ইতিহাস
‘প্রশাসনিক কর্মকাণ্ডের বিচারিত নিয়ন্ত্রণ ও কারাগারের ক্ষমতা’ অধ্যায়ে বিচারিত নিয়ন্ত্রণ, প্রশাসনিক ক্ষমতা এবং বন্দিদের ন্যায়বিচার প্রাপ্তির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে লেখক দেখিয়েছেন যে ঔপনিবেশিক রাষ্ট্রে আইনের শাসনের আড়ালে কীভাবে প্রশাসনিক ক্ষমতা অনেক সময় বিচারিত জবাবদিহিতার উর্ধ্বে অবস্থান করেছে।
গ্রন্থের আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ‘উপনিবেশিবাদ, আইন ও সহিংসতা’। ঔপনিবেশিক সন্ত্রাস, নির্জন কারাবাস, সেল-ব্যবস্থা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং রাষ্ট্রীয় সহিংসতার নানা রূপ এখানে তথ্য-প্রমাণসহ উপস্থাপিত হয়েছে। লেখক এখানে দেখিয়েছেন কীভাবে কারাগারে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে।
‘ঔপনিবেশিক অবকাঠামো নির্মাণ ও বন্দিশ্রম’ অধ্যায়ে বন্দিদের শ্রম ব্যবহারের ইতিহাস, বহির্মুখী ও আবাসিক শ্রমব্যবস্থা এবং ঔপনিবেশিক অর্থনীতিতে বন্দিশ্রমের ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। এই অধ্যায়টি লেখকের গুরুত্বপূর্ণ একটি গবেষণামূলক অধ্যায়।
গ্রন্থের শেষে ‘দ্বীপান্তর এবং কয়েদি উপনিবেশ’ অধ্যায়ে বিশেষ মনোযোগ দাবি করে। মর
