ডিএমটিসিএল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
৮ট পদ জনবল ন ব ড এমট – ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে মোট ৮টি শূন্য পদে কর্মসংস্থানের প্রস্তাব দিয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৩ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের পদ্ধতি
আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে। সরাসরি হাতে আবেদন জমা দেওয়া যাবে না। ডাকখামের উপর বাঁ দিকে পদের নাম এবং ‘বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-০৮’ লিখতে হবে।
পদগুলি এবং যোগ্যতা
১. পরিচালক (অর্থ ও হিসাব) – ১ জন শিক্ষা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্সে স্নাতকোত্তর অথবা বিবিএ ও এমবিএ (মেজর অ্যাকাউন্টিং/ফিন্যান্স) অথবা CA/CMA বা সমমান। অভিজ্ঞতা: মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বা সমমানের পদে ৩ বছর এবং সংশ্লিষ্ট কাজে ২০ বছর। বেতন: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
২. পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) – ১ জন শিক্ষা: সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। অভিজ্ঞতা: মহাব্যবস্থাপক (প্ল্যানিং/ডেভেলপমেন্ট) বা সমমানের পদে ৩ বছর এবং ডিজাইন/নির্মাণে ২০ বছর। বেতন: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
৩. মহাব্যবস্থাপক (অপারেশন) – ১ জন শিক্ষা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। অভিজ্ঞতা: ১৫ বছর। বাংলাদেশ রেলওয়ে বা কোনো এমআরটিতে অপারেশন-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছর। বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
৪. মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম) – ১ জন শিক্ষা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। অভিজ্ঞতা: উপমহাব্যবস্থাপক (সিগন্যালিং/টেলিকম) বা সমমানের পদে ৩ বছর এবং সংশ্লিষ্ট কাজে ১৫ বছর। বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
৫. মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) – ১ জন শিক্ষা: সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। অভিজ্ঞতা: উপমহাব্যবস্থাপক (সিভিল/ইলেকট্রিক্যাল/প্রজেক্ট প্ল্যানিং) বা সমমানের পদে ৩ বছর এবং এমআরটি বা রেলওয়েতে ডিজাইন/নির্মাণকাজে ১৫ বছর। বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
৬