৩০ রুটের গাজীপুরে ডজনের বেশি মৃত্যুফাঁদ
৩০ র ট র গ জ প - ঢাকার পাশ্ববর্তী শিল্পকেন্দ্রিক গাজীপুর মহানগর। এই নগরীর মধ্য দিয়েই বয়ে চলেছে দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক—ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
Table of Contents
গাজীপুরের মহাসড়কে ডজনের বেশি মৃত্যুফাঁদ: সাত মাসে ৮০ জনের প্রাণহানি
Banglabeacon.com – ৩০ র ট র গ জ প – ঢাকার পাশ্ববর্তী শিল্পকেন্দ্রিক গাজীপুর মহানগর। এই নগরীর মধ্য দিয়েই বয়ে চলেছে দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক—ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। উত্তরাঞ্চলের ৩০টির বেশি রুটের গাড়ি এই মহাসড়ক ধরে চলাচল করে। তবে দিন দিন সড়ক দুর্ঘটনা বাড়ার কারণে এই মহাসড়কে যাত্রীদের জীবন অনিরাপদ হয়ে উঠেছে। প্রতিদিন সড়কে ঝরছে প্রাণ। একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত সাত মাসে ৯১টি দুর্ঘটনায় ৮০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।
নিয়মিত ঘটনা: রাস্তা পারাপারের সময় প্রাণহানি
গত ৪ জুন মহানগরীর বাসন সড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস বেপরোয়া গতিতে চলাচলের সময় সুজন প্রামাণিক ও প্রদীপ চন্দ্রকে ধাক্কা দেয়। তারা ঘটনাস্থলেই মারা যান। এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি টঙ্গীর চেরাগ আলী এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর ও সাহাবুল নামের দুইজন। ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস তাদের সজোরে ধাক্কা দিলে আলমগীর ঘটনাস্থলে মারা যান এবং সাহাবুল মারাত্মক আহত হন।
সর্বশেষ গত ৮ আগস্ট গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের আঘাতে মারা যান তামিরুল মিল্লাত মাদ্রাসার এক শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন। সাত মাস বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের পর মা-র সাথেই ছিল ইয়াসিন। তার মা শাপলা আক্তারের সব স্বপ্ন তাকে ঘিরেই ছিল। গার্মেন্টস কর্মী শাপলা আক্তারের অফিসের সামনেই রাস্তা পারাপারের সময় চলন্ত বাসের আঘাতে ঘটনস্থলেই প্রাণ হারান ইয়াসিন। পরের দিন হাজার হাজার ছাত্র ফ্লাইওভার নির্মাণের দাবিতে সাড়ে তিন ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে।
মাসভিত্তিক পরিসংখ্যান
গাজীপুর মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে নয়টি দুর্ঘটনায় মারা যান ৬ জন, আহত হন ২ জন। ফেব্রুয়ারি মাসে চারটি দুর্ঘটনায় মারা যান ৩ জন, আহত হন ১ জন। মার্চ মাসে ১৩টি দুর্ঘটনায় নিহত হন ১২ জন, আহত হন ৯ জন। এপ্রিল মাসে ১৮টি দুর্ঘটনায় নিহত হন ২১ জন। মে মাসে ১৮টি দুর্ঘটনায় মারা যান ১৬ জন, আহত হন ৭ জন। জুন মাসে ১৬টি দুর্ঘটনায় মারা যান ১৩ জন, আহত হন ৯ জন। জুলাই মাসে ১৩টি দুর্ঘটনায় মারা যান ৯ জন, আহত হন ৩ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮টিতে। জুনে দুর্ঘটনা কিছুটা কমে ১৯টিতে নামলেও মৃত্যুর সংখ্যা বেড়ে হয় ২৯। ছয় মাসের মধ্যে জুনেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাপ্রবণ এলাকা ও কারণ
একই স্থানে বারবার দুর্ঘটনার স্থানগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট, চেরাগ আলী, সাইনবোর্ড, বোর্ড বাজার এলাকায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে। এছাড়া দুর্ঘটনাপ্রবণ এলাকার মধ্যে রয়েছে গাছা, কলম্বিয়া, তেলিপাড়া, রাজেন্দ্রপুর চৌরাস্তা, পোড়াবাড়ি, নগপাড়া, সালনা এলাকা। চালকদের বেপরোয়া গতি ও বিপজ্জনক ওভারটেকিং, রাস্তার পর্যাপ্ত আলো না থাকা এবং ফুটওভার ব্রিজ না থাকার কারণে দুর্ঘটনা বেশি ঘটছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি কিছু জায়গায় বিপজ্জনক বাঁক ও সড়কের কাঠামোগত ত্রুটিও রয়েছে।
অফিসিয়ালদের মতামত
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলাল হোসেন সংবাদকে বলেন, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহতদের ঘটনা বিশ্লেষণ করলে এটা বলা যায় যে বিশাল বড় ভয়াবহতা। বিআরটি-এর ছয়টি লেন থাকার কারণে সমস্যা হচ্ছে। লক্ষ্য করে দেখবেন রাস্তায় পর্যাপ্ত আলো নেই। যখন হাইস্পিডে গাড়ি আসে তখন ধাঁধায় পড়ে যায়। হতবিহ্বল হয়ে গেলে দুর্ঘটনায় পড়ে যায়।
রাস্তার মধ্যে যদি ফ্যানসিং দেওয়া যায়, তাহলে সহসাই রাস্তার একপাশ থেকে অপর পাশে যেতে পারবে না। পর্যাপ্ত ফুটওভার ব্রিজ নেই। এছাড়া গাড়িচালকদের সচেতন হতে হবে। এজন্য মালিক পরিচালকদের সাথে আলাপ আলোচনা করে কী করা যায়, সেটা আমাদের ভাবতে হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য। সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে। এছাড়া পুলিশের পর্যাপ্ত জনবলের অভাবকেও দায়ী করেছেন তিনি।
গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ সংবাদকে বলেন, এখনো মহাসড়কের কোন ডেঞ্জার জোন চিহ্নিত করা নেই। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ১০ টা ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য অলরেডি দরপত্র আহবান করা হয়েছে। ইভালুয়েশন শেষ হয়ে ঠিকাদার নিয়োগ হলে কাজটা কমপ্লিট হবে।
বেপরোয়া গতি নিয়ন্ত্রণে বিআরটিএর কি ব্যবস্থা আছে এমন প্রশ্নের জবাবে বিআরটিএ গাজীপুরের সহকারি পরিচালক এএসএম মাহফুজুর রহমান জানান, আমরা পুলিশের সহযোগিতা, মেট্রোপলিটন প্রশাসনের সহযোগিতার একসাথে কাজ করছি। বিভিন্ন কোম্পানির মালিক ও মালিক সমিতির নেতাদের ডাকানো হয়েছে। তাদের বলা হয়েছে এবং কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন যাদের রুট পারমিট নেই, ড্রাইভার ভালো নেই, ড্রাইভিং লাইসেন্স নেই তাদের দিয়ে গাড়ি না চালায়। এছাড়া নিয়মিত মামলা হচ্ছে, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পুলিশ কমিশনার, জেলা পুলিশসহ মোবাইল কোর্ট এবং ডাম্পিং অব্যাহত আছে। জরিমানা অব্যাহত আছে।
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডজনেরও বেশি স্থান দুর্ঘটনাপ্রবণ। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নিয়ে এখনো আলোচনা চলছে।
Related Reading
Frequently Asked Questions
What is ৩০ র ট র গ জ প?
৩০ র ট র গ জ প is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ৩০ র ট র গ জ প matter?
৩০ র ট র গ জ প matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.