মক্কা চুক্তির ছায়ায় বাংলাদেশের নিরাপত্তা-সমীক্ষা: স্বার্থের হিসাব আগে, জোটের নাম পরে
Banglabeacon.com – ন র পত ত জ ট য – ২০২৬ সালের ৭ আগস্ট মক্কাতে তিনটি মুসলিম দেশের শীর্ষ নেতা এক কালমে স্বাক্ষর করেন একটি নতুন প্রতিরক্ষা-সমঝোতার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ — এই তিনজন ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-এর উপর স্বাক্ষর দেন। চুক্তির কেন্দ্রীয় শর্ত একটাই: তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ হলে তা তিনটির ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এই কাঠামোর ভিত্তি হিসেবে কাজ করেছে ২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি-পাকিস্তান দ্বিপক্ষীয় চুক্তি।
চুক্তির প্রকৃতি: প্রতিরক্ষা নাকি রাজনৈতিক বার্তা?
রিয়াদ দাবি করছে, এই সমঝোতা সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয়। আনকারা তুলনা টেনে বলছে, এটি ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদের অনুরূপ। তবে একটি মৌলিক পার্থক্য রয়েছে — স্থায়ী কমান্ড বা সদর দপ্তর এখনো গঠিত হয়নি। ওআইসি এই চুক্তিকে স্বাগত জানিয়েছে; মিসর, কাতার, কুয়েতসহ আরও কিছু দেশকে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। তুরস্কে তিন দেশের মন্ত্রী-পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে যৌথ কমান্ড ও প্রযুক্তি-সহযোগিতার রূপরেখা নির্ধারণ করা হয়েছে।
এই প্রেক্ষাপটেই বাংলাদেশ যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আগ্রহের ঘোষণা আর মাঠের বাস্তবতা এক নয়। সম্মিলিত প্রতিরক্ষার অর্থ স্বয়ংক্রিয় নিরাপত্তা নয় — ইতিহাস বারবার তা প্রমাণ করেছে।
নমনীয়তা: চুক্তির সবচেয়ে বড় দুর্বলতা
৯/১১-এর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান শুরু করলে পাকিস্তান আমেরিকাকে ভূখণ্ড ব্যবহারের সুবিধা দিতে বাধ্য হয়েছিল। চুক্তি থাকলেও চুক্তিবদ্ধ দেশগুলো জোটবদ্ধ হয়ে যুদ্ধে নামে না। ইরান-আমেরিকা যুদ্ধে ন্যাটোর সব সদস্য আমেরিকার পক্ষে একসঙ্গে যুদ্ধে নেমেছিল না; স্পেন আমেরিকাকে নিজ ভূমি ব্যবহার করতেই দেয়নি। মক্কা চুক্তির ভাষাও একই রকম শর্তসাপেক্ষ — আক্রমণের পর কী ধরনের সহায়তা দেওয়া হবে তা পরিস্থিতি অনুযায়ী আলোচনায় ঠিক হবে। অর্থাৎ বাধ্যবাধকতা নমনীয়।
নমনীয় নিরাপত্তার মানে রাজনীতির দরকষাকষি। আর দরকষাকষিতে ছোট দেশের পাল্লা সবসময় হালকা। ইউক্রেনের উদাহরণ সামনেই আছে — ন্যাটোর ছায়া চেয়ে আজ ধ্বংসের দৃশ্য দেখছে।
তিন ভিন্ন শত্রু, একটি চুক্তি
এই জোট কার বিরুদ্ধে, সে প্রশ্নও স্পষ্ট নয়। সৌদির উদ্বেগ ইরান, পাকিস্তানের উদ্বেগ ভারত ও আফগান সীমান্ত, তুরস্কের উদ্বেগ সিরিয়া ও কুর্দি ইস্যু। তিনটি ভিন্ন শত্রু, চুক্তি একটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মুখে এই তিন দেশের যৌথ সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং জর্ডান ইসরায়েলকে বাঁচাতে আকাশ প্রতিরক্ষা চালিয়ে ইরানের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। যে জোট ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় না, সে জোট মুসলিম বিশ্বের ‘কমন শত্রু’-র বিরুদ্ধে কীভাবে লড়বে?
আরেকটি বাস্তবতা: তুরস্ক ন্যাটোর সদস্য। ফলে আমেরিকার বিরুদ্ধে স্বাধীন অবস্থান নেওয়ার সুযোগ তার নেই। শেষ পর্যন্ত এই জোটের প্রধান চাপ গিয়ে পড়তে পারে ইরানের ওপর — যা সৌদির রাজনৈতিক অগ্রাধিকার।
বাংলাদেশের ভূ-রাজনৈতিক জটিলতা
বাংলাদেশের অবস্থা আরও জটিল। আমরা পানির দেশ, ভারত উজানে। সিন্ধু চুক্তি স্থগিত হওয়ার পর পাকিস্তান আজ চাপে। কাল যদি ভারত-পাকিস্তান সংঘাত বাধে, চুক্তির আওতায় বাংলাদেশকে কি পাকিস্তানের পক্ষে যেতে হবে? পাকিস্তান-আফগানিস্তান কয়েক মাস আগেও সংঘর্ষে জড়িয়েছে। তখন কি বাংলাদেশকে আফগানিস্তানের বিরুদ্ধে দাঁড়াতে হবে? মিয়ানমার ইস্যুতে চীনের ঘনিষ্ঠ পাকিস্তান কি বাংলাদেশের জন্য ঝাঁপাবে? এসব প্রশ্নের বাস্তব উত্তর নেই, কারণ প্রতিটি দেশ নিজের স্বার্থ আগে দেখবে।
সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ নিরাপত্তা চুক্তিতে থেকেও নিজেকে অনিরাপদ ভাবছে বলেই নতুন জোট খুঁজছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে রক্ষা করতে না পারলে পাকিস্তান-তুরস্ক কীভাবে পারবে? এই প্রশ্নের উত্তর এখনো দেওয়া হয়নি।
সার্বভৌমত্ব ও অর্থনৈতিক ঝুঁকি
বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্য কোনো দেশের অনুমোদননির্ভর হওয়া উচিত নয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিজের নিরাপত্তা অংশীদার নিজেই নির্ধারণ করার অধিকার রাখে। আমাদের প্রাথমিক প্রয়োজন খাবার, বিদ্যুৎ, পানি, বাণিজ্য ও জলবায়ু নিরাপত্তা। ইরানের তেল আছে, যুদ্ধের পর পুনর্গঠন করতে পারবে। বাংলাদেশের সে সামর্থ্য নেই। চুক্তিবদ্ধ জোটের একটি ভুলের কারণে অবরোধ আরোপ বা বিনিয়োগ প্রত্যাহার হলে তার খেসারত আমাদেরই দিতে হবে।
কুয়েত পাকিস্তানের সঙ্গে যেমন চুক্তি করছে, আবার ভারতের সঙ্গেও করছে। এটাই বাস্তব কূটনীতি — ভারসাম্য। একপাক্ষিক সামরিক ছাতার ঢুকলে আমরা স্বাভাবিকভাবেই প্রতিবেশীর কাছে ‘ঝুঁকি’ হয়ে উঠব। তখন সীমান্ত, পানি, বিদ্যুৎ, বাণিজ্যে চাপ বাড়বে। যৌথ রক্ষাকবচের নামে সার্বভৌমত্বের ক্ষণও হবে। ন্যাটোভুক্ত অনেক দেশে যুক্তরাষ্ট্র ঘাঁটি বসিয়ে খরচ আদায় করে। মক্কা চুক্তিতে যৌথ গবেষণা, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা বিনিময়ের কথা আছে; তুরস্কের বৈঠকে এর রূপরেখাও ঠিক হয়েছে। শুনতে ভালো, কিন্তু এর মানে ক্রম-নীতি ও প্রশিক্ষণও সমন্বয়ে চলবে। আমাদের সিদ্ধান্তের জায়গা ছোট হয়ে আসবে।
ফারাক্কা ইস্যুতে আন্তর্জাতিক ফোরাম থেকে সরে আসতে হয়েছিল বাইরের চাপে। আবার যদি কোনো জোটের স্বার্থে আমাদের কণ্ঠ চুপ করানো হয়, সেটি হবে দ্বিতীয় ফাঁদ। জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন আছে — স্থায়ী কমান্ড নেই, সংকটের মুখে বসে সিদ্ধান্ত নিতে নিতে দেরি হয়ে যাবে। ‘একজনের ওপর হামলা সবার ওপর’ চালু হলে বাংলাদেশ অকারণে শত্রু হয়ে যাবে। বন্ধু হতে গিয়ে শত্রু আমদানি করা সবচেয়ে বড় ভুল।
স্বার্থের হিসাব: শেষ প্রশ্ন
মক্কা চুক্তি তিন দেশের জন্য একটি রাজনৈতিক বার্তা হতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য এটি ব্যর্থবহুল বিভ্রম। যুদ্ধ আমাদের মিশন নয়, ভিশনও নয়। আমাদের ভিশন স্থিতিশীলতা, উন্নয়ন ও স্বাধীন সিদ্ধান্ত। জোটে নাম লেখানোর আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে —
এই চুক্তি আমাদের পেট ভরবে, নাকি পেটের ভাত কেড়ে নেবে?
নিরাপত্তা মানে শুধু অস্ত্র নয়। নিরাপত্তা মানে অর্থনীতি
Related Reading
Frequently Asked Questions
What is ন র পত ত জ ট য?
ন র পত ত জ ট য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ন র পত ত জ ট য matter?
ন র পত ত জ ট য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
