সোনালি আঁশে ফিরছে মানিকগঞ্জের পুরনো ঐতিহ্য
স ন ল আ শ ফ রছ - মানিকগঞ্জের সাতটি উপজেলা জুড়ে কৃষকদের মুখে এখন হাসি। পাটের ভালো দাম পাওয়ায় চাষিরা উৎসাহিত। নতুন পাট বাজারে আসার শুরুতেই প্রত্যাশার চেয়ে
Table of Contents
মানিকগঞ্জে পাটের দামে উৎসব, ঐতিহ্য ফিরছে সোনালি আঁশে
Banglabeacon.com – স ন ল আ শ ফ রছ – মানিকগঞ্জের সাতটি উপজেলা জুড়ে কৃষকদের মুখে এখন হাসি। পাটের ভালো দাম পাওয়ায় চাষিরা উৎসাহিত। নতুন পাট বাজারে আসার শুরুতেই প্রত্যাশার চেয়ে বেশি দাম পাওয়ায় এলাকায় উৎসবের আমেজ। সরকারি উদ্যোগ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে পাট ব্যবহার বাড়াতে গিয়ে দীর্ঘ বছর পর এই ঐতিহ্য আবারও ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
স্থানীয় বাজার পরিদর্শনে জানা যায়, বর্তমানে প্রতি মণ দেশি পাট ৩ হাজার থেকে ৩ হাজার ৭০০ টাকা এবং তোষা পাট ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সিঙ্গাইর ও সাটুরিয়া এলাকার কৃষকরা পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।
ব্যবসায়ী ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, একসময় মানিকগঞ্জ ছিল পাটের জন্য বিখ্যাত। ঘিওর, বরংগাইল, তরা ও ঝিটকা হাটে একসময় হাজার হাজার মণ পাট কেনাবেচা হতো। মাঝে পাটের দরপতন ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চাষিরা আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। তবে বর্তমানে সার, চিনি, সিমেন্টসহ বিভিন্ন পণ্যের মোড়কীকরণে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ফলে বাজারে পাটের চাহিদা ও দাম দুটোই বেড়েছে।
ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের কৃষক আলমাস মিঞা বলেন,
এবার ২ বিঘা জমিতে পাট আবাদ করেছি। প্রতি বিঘার খরচ হয়েছে ৭ থেকে ৮ হাজার টাকা। ফলন হয়েছে বিঘার ১০ থেকে ১২ মণ। পাটের যে দাম পাচ্ছি, তাতে খরচ বাদ দিয়ে বেশ ভালো লাভ থাকবে। এমনকি পাটখড়ির দামও এখন বেশ ভালো।
ঘিওর বাজারের পাট ব্যবসায়ী রতন সাহা জানান, মিলগুলোতে পাটের ব্যাপক চাহিদা রয়েছে। দাম ভালো থাকায় কৃষকদের পাশাপাশি ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন। সরকারিভাবে পাট ক্রয় কেন্দ্রগুলো পুরোদমে চালু হলে কৃষকরা আরও বেশি উপকৃত হতেন বলে মনে করেন তিনি।
মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৫৩০ হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৪ হাজার ৫৭৬ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে চমৎকার। গ্রামীণ অর্থনীতিতে পাটের এই চড়া দাম নতুন করে প্রাণের সঞ্চার করেছে।
Related Reading
Frequently Asked Questions
What is স ন ল আ শ ফ রছ?
স ন ল আ শ ফ রছ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does স ন ল আ শ ফ রছ matter?
স ন ল আ শ ফ রছ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.