লক্ষ্মীপুরে পারিবারিক কলহ নাকি ডাকাতি? মামলা নিতে টালবাহানা
লক ষ ম প র ড ক – গত রোববার (১৪ জুন) রাতে লক্ষ্মীপুরের চন্ড্রগঞ্জ থানার বশিকপুর গ্রামে ইসমাইল মুন্সি বাড়িতে স্থানীয় ফাঁড়ি করে একটি ঘটনা ঘটে। মামলা নেওয়ার জন্য গড়িমসি করছেন চন্ড্রগঞ্জ থানার পুলিশ। তবে অভিযোগকারীদের দাবি আছে, এটি পরিকল্পিত ডাকাতি ও হত্যাচেষ্টার কারণে ঘটেছে।
প্রবাসী বেল্লাল হোসেন বলেন, ‘দেশে এসে শাশুড়ি দেখতে গেলে শ্যালক রুবেল আমার পকেট থেকে টাকা নিয়ে যায়। এ নিয়ে জিজ্ঞেস করলে সে উত্তেজিত হয়ে শশুরবাড়িতে চলে যায়। পরে রাতে তার শশুর, শ্যালকসহ ১০-১৫ জন এসে আমার ওপর হামলা চালায়। আমার ম্যানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। মাথা ও মুখ পিটিয়ে দেয়।’
অভিযোগ অনুযায়ী রুবেল এবং তার ভগ্নিপতি বেল্লাল হোসেনের মধ্যে প্রতারণার মাধ্যমে দুই শতক জমি রেজিস্ট্রি করার বিষয়ে বিরোধ ছিল। তার মা সখিনা বেগম বলেন, রুবেল তার ভগ্নিপতির পকেট থেকে টাকা চুরি করে। এ নিয়ে বাকবিতণ্ডা হলে রুবেল শশুরবাড়িতে চলে যায়। যার পরিণতি হিসেবে রাতে তার স্ত্রী মুন্নী বেগম, শশুর জাকির হোসেন ও শ্যালক রহমত উল্যাহ সহ বেশ কয়েকজন এসে বাড়িতে হামলা চালায়। গুরুতর আহত হন বেল্লাল হোসেন ও মারুফ হোসেন শান্ত। এ সময় অভিযুক্তরা রুবেলের বোন পান্না আক্তারের গলার চেইন ও কানের পাশা নিয়ে যায়।
রুবেলের ভাই ফয়সাল আলম জানান, ‘তিনি ঢাকায় চাকরি করেন। তার ঘরেই রুবেল থাকতো। তার মা-ও সেখানে থাকতেন। রুবেল এর আগেও তার মায়ের কাছ থেকে প্রতারণার মাধ্যমে জমি রেজিস্ট্রি করে নিয়েছে এবং বসতঘর দখলের চেষ্টা করছে।’
অভিযুক্তদের মধ্যে রুবেলের শশুর জাকির হোসেন ও শ্যালক রহমত উল্যাহ আটক করা হয়। পরে তাদের পোদ্দার বাজার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হ