Bangladesh

বাজেট নিয়ে ব্যাখ্যা, গবেষণা খাতে বরাদ্দ ২২৬ কোটি টাকা

বাজেট নিয়ে ব্যাখ্যা, গবেষণা খাতে বরাদ্দ ২২৬ কোটি টাকা গবেষণা বাজেট কমানো হয়নি বলে জানিয়েছে ইউজিসি ব জ ট ন য় ব য - পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে

Desk Bangladesh
Published July 4, 2026
Reading time 1 minutes
Conversation No comments

বাজেট নিয়ে ব্যাখ্যা, গবেষণা খাতে বরাদ্দ ২২৬ কোটি টাকা

গবেষণা বাজেট কমানো হয়নি বলে জানিয়েছে ইউজিসি

ব জ ট ন য় ব য – পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে বাজেট কমানো হয়েছে এমন সংবাদে বিভ্রান্তি দূর করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রকৃত তথ্য তুলে ধরেছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে গবেষণা বরাদ্দ নিয়ে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয়। তাই গবেষণা খাতে কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি এমন সংবাদ সম্পূর্ণ সঠিক নয়।

২০২৬–২০২৭ অর্থবছরে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে ইউজিসি বরাদ্দ রেখেছে ২২৬ কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। ইউজিসির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এটি উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়সমূহকে পাঠানো নির্দেশনায় বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিশেষভাবে কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সেগুলো হলো- আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা; জ্যেষ্ঠ গবেষকদের সাথে উদীয়মান গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইকোসিস্টেম তৈরিতে অগ্রাধিকার প্রদান; এবং গবেষণা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রয়োজনীয়তা ও সরকারের অগ্রাধিকারসমূহ বিবেচনায় রাখা।

প্রসঙ্গত, ২০২৬–২০২৭ অর্থবছরে গবেষণা খাতে বাড়তি বরাদ্দের ফলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ আরও গতিশীল হবে বলে আশা করছে ইউজিসি।

বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বকীয়তা, গবেষণার অগ্রাধিকার ও বিষয়ভিত্তিক বৈচিত্র্য ক্ষুণ্ণ হবে না বলে জানিয়েছে কমিশন।

০২ জুলাই ২০২৬ তারিখে পত

Leave a Comment