ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে গণভোটের রায় বাস্তবায়নের দাবি
গণভ ট র র য় ব স – ১১ দলীয় ঐক্যজোট গণভোটের রায় প্রয়োগ ও জনগণের দুর্ভোগ কমানোর দাবিতে ময়মনসিংহে একটি বিভাগীয় সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা না হলে রাজপথে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশটি শনিবার (২৭ জুন) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গণভোটে মানুষ সরাসরি ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নিজেদের রায় প্রকাশ করেছেন। রক্তাক্ত জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় মানুষ বিএনপি, জামায়াত ও ১১ দলকে ভোট দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার গঠন করার পর সেই জুলাই সনদ ও গণভোটের রায়কে এড়িয়ে তারা ‘ফ্যাসিবাদী’ হয়ে উঠছে বলে অভিযোগ করেন।
কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড দিয়ে দেশের ৭০ শতাংশ মানুষের ভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। শেখ হাসিনা যে পথে গেছেন, তারেক রহমানও যদি সেই পথে হাঁটেন তবে তার ভাগ্যও ভিন্ন হবে না।
মানুষ টাকার বিনিময়ে নিজের মর্যাদা বিক্রি করে না। শেখ হাসিনা ভেবেছিলেন পদ্মা সেতু আর মেট্রোরেল দিলেই মানুষ তার আত্মসম্মান বিসর্জন দেবে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, এ দেশের মানুষ না খেয়ে থাকলেও স্বৈরশাসকের কাছে মাথা নত করে না।
বিএনপি যদি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোটাধিকার হরণ করতে চায়, তবে আমরা রাজপথে সংগ্রাম চালিয়ে যাব।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়েছে। তা না হলে আমরা অন্তত ১৮০টি আসনে জয়ী হয়ে সংসদে যেতাম। দেশের স্থিতিশীলতা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বার্থে আমরা ফলাফল মেনে নিয়েছি।
ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। এই সনদ বাস্তবায়ন করলে কোনো সরকারই ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। বিএনপি লুটপাট করতে পারবে না বলেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইছে না। তারা গণভোট ও জুলাই সনদকে আলাদা করে ফেলেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, দেশ পরিচালনায