Bangladesh

এবার প্লাবিত হতে পারে উত্তরাঞ্চল | সংবাদ

এবার প্লাবিত হতে পারে উত্তরাঞ্চল | সংবাদ এব র প ল ব ত হত - দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটতে

Desk Bangladesh
Published July 11, 2026
Reading time 1 minutes
Conversation No comments

এবার প্লাবিত হতে পারে উত্তরাঞ্চল | সংবাদ

এব র প ল ব ত হত – দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “চট্টগ্রাম এবং দক্ষিণ-পূর্বাঞ্চল ও পার্বত্য অঞ্চলে বন্যা সমস্যা আগামী দুই-একদিনের মধ্যে কমে আসতে পারে। কিন্তু উত্তরাঞ্চলে অতিভারী বৃষ্টিপাতের কারণে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তা সাময়িক বন্যা রূপে পরিণত হতে পারে।”

বর্তমানে সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর ছয়টি স্থানে পানি বিপদসীমা অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের জাফলংয়ে দেশের সর্বোচ্চ ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ বেশি দুর্বল হয়ে পড়েছে। এজন্য চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কমে আসছে। আবহাওয়া অফিস ঘোষণা করেছে যে, পরিস্থিতি বিবেচনায় আজ থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হচ্ছে। এছাড়া দেশে পাহাড় ধস বা জলোচ্ছ্বাস সম্পর্কে কোনো পূর্বাভাস নেই। আগামী দুই-একদিনের মধ্যে সার্বিক আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”

Leave a Comment