ফেসবুক পোস্টের মাধ্যমে যে বার্তা দিলেন জাইমা | সংবাদ
ফ সব ক প স ট র - বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করেন ব্যারিস্টার জাইমা রহমান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ডিজিটালীকরণ
Table of Contents
জাইমা রহমানের ফেসবুক পোস্ট: ডিজিটাল সেবা থেকে সড়ক নিরাপত্তা পর্যন্ত
Banglabeacon.com – ফ সব ক প স ট র – বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করেন ব্যারিস্টার জাইমা রহমান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ডিজিটালীকরণ উদ্যোগকে তিনি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখেন। তবে তিনি স্পষ্ট করেন, ডিজিটাল সেবা তখনই কার্যকর হয় যখন তা বাস্তবে মানুষের জীবনযাত্রা সহজ করে তোলে।
ড্রাইভিং টেস্টের অভিজ্ঞতা
পোস্টে জাইমা তাঁর জীবনের দ্বিতীয় ড্রাইভিং টেস্টের কথা তুলে ধরেন।
গত সপ্তাহে আমি জীবনের দ্বিতীয় ড্রাইভিং টেস্ট দিলাম, এবার বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতির জন্য। প্রথমটি দিয়েছিলাম লন্ডনে, দশ বছরেরও বেশি আগে। দুটিতেই প্রথমবারে উত্তীর্ণ হয়েছি। কিন্তু গাড়ি চালানোর বাস্তবতার জন্য একটি পরীক্ষা আমাকে যতটা প্রস্তুত করেছে, অন্যটি ততটা করেনি।
তিনি আরও জানান, এই প্রক্রিয়ায় তিনি কেবল লাইসেন্স বা টেস্ট নিয়েই চিন্তা করেননি। বরং সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা এবং সেটি নিয়ন্ত্রণকারী ব্যবস্থার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও ভেবেছেন।
তরুণদের হতাশা ও দালাল চক্র
ঢাকাসহ বাংলাদেশের তরুণদের মধ্যে একটি মৌলিক হতাশা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এমন একটি ব্যবস্থায় তারা বাস করে যেখানে নিয়ম মেনে চলার প্রত্যাশা করা হয়, কিন্তু সেই ব্যবস্থা সবসময় নিরাপদ বা অনুমানযোগ্য মনে হয় না।
দালাল চক্র ও দাপ্তরিক জটিলতা প্রসঙ্গে তিনি লেখেন, অনলাইনে শুরু হওয়া কোনো সমস্যার সমাধান যদি শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ‘অফিসে এসে কথা বলুন’-এ, তাহলে সমস্যাটির সমাধান আসলে হয়নি। প্রতিটি অপ্রয়োজনীয় সশরীর যোগাযোগ দেরি, পক্ষপাত কিংবা লেনদেনের নতুন সুযোগ তৈরি করে। ব্রোকারেরা এই প্রক্রিয়ার ফাটলটিরই সুযোগ নেয়। মানুষ আইন ভাঙতে চায় বলে নয়, বরং সরকারি প্রক্রিয়াটি এতটাই কঠিন হয়ে ওঠে যে একজন মধ্যস্থতাকারীই সবচেয়ে সহজ পথ হয়ে ওঠে।
আইন প্রয়োগে বৈষম্য
আইন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্যের কথা তুলে ধরে জাইমা বলেন, লাইসেন্স, ফিটনেস, প্রশিক্ষণ ও সড়ক নিরাপত্তা নিয়ে বাংলাদেশ চমৎকার সব নিয়ম করতে পারে। কিন্তু নিয়ম যদি বেছে বেছে প্রয়োগ হতে দেখা যায়, মানুষ দ্রুতই সেসব নিয়মের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। একজন নতুন চালক তখন ভাবেন: আমাকে বলা হচ্ছে নিয়ম মানা অপরিহার্য, অথচ চোখের সামনেই ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া চালনা আর নানা লঙ্ঘন দিব্যি চলছে। কেন?
দুর্নীতি ও অভিযোগ প্রক্রিয়া
দুর্নীতির প্রতিকার প্রসঙ্গে তিনি জানান, মানুষ যদি মনে করে অভিযোগ করে কোনো লাভ নেই বরং ভোগান্তি বাড়বে, তবে তারা চেনাজানা কাউকে দিয়ে কাজ করানোর পথ বেছে নেয়।
সড়ক নিরাপত্তাকে শুধু গাড়ি বা শাস্তির বিষয় না বানিয়ে সাধারণ মানুষের বাস্তবতাকে ঘিরে সাজানোর আহ্বান জানিয়ে জাইমা রহমান লেখেন, এ কারণেই সড়ক নিরাপত্তা কেবল গাড়ি, লাইসেন্স আর শাস্তির বিষয় হতে পারে না। এটি হতে হবে সেই মানুষগুলোকে ঘিরে, যারা প্রতিদিন পথ চলেন। বিশ্ববিদ্যালয়ে হেঁটে যাওয়া একজন শিক্ষার্থী। সন্ধ্যার পর বাড়ি ফেরা একজন নারী। পরের অর্ডারটি ধরার তাড়ায় থাকা একজন ফুড ডেলিভারি রাইডার। অতিরিক্ত সময় ধরে গাড়ি চালানো একজন বাসচালক। ব্যস্ত সড়ক পার হওয়ার চেষ্টা করা একজন প্রতিবন্ধী ব্যক্তি। একজন রিকশাচালক, যার বাহনটিই তার জীবিকা। একই সড়ক তাদের প্রত্যেকের কাছে সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা।
২০১৮ সালের স্মৃতি ও ভবিষ্যৎ
২০১৮ সালের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের কথা স্মরণ করে তিনি লেখেন, এসব কথা গুরুত্বপূর্ণ, কারণ নিরাপদ সড়কের দাবিতে তরুণেরা বছরের পর বছর কথা বলে আসছেন। ২০১৮ সালে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, লাইসেন্স পরীক্ষা করেছিল, যানবাহন চলাচল সামলানোর চেষ্টা করেছিল এবং ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল। আট বছর পরও সেই উদ্বেগগুলোর অনেকটাই রয়ে গেছে।
পরিশেষে তিনি উল্লেখ করেন, পরিবর্তন যদি আমরা সত্যিই চাই, তাহলে আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে।
Related Reading
Frequently Asked Questions
What is ফ সব ক প স ট র?
ফ সব ক প স ট র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ফ সব ক প স ট র matter?
ফ সব ক প স ট র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.