Banglabeacon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

মেঘনা ব্রিজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে উল্টোপথে যানবাহন | সংবাদ

Published May 31, 2026 · Updated July 21, 2026 · By Patricia Jackson - banglabeacon.com

Foto : Patricia Jackson - banglabeacon.com

মেঘনা সেতুর নিচে আন্ডারপাস না থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক লরি উল্টোপথে চলছে

Banglabeacon.com – ম ঘন ব র জ স লগ - ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ব্রিজের নিচ দিয়ে আন্ডারপাস না থাকায় যানবাহন উল্টোপথে গুজব বাড়ছে। বিশেষ করে জামালদী থেকে হোসেন্দী পর্যন্ত এলাকায় কল-কারখানার মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে আসা ট্রাক, লরি গুলো পুনরায় চট্টগ্রামে ফিরে যাওয়ার সময় মহাসড়কে উল্টো পথ ধরছে। তা না হলে তারা প্রথমে ঢাকা মুখে মেঘনা ব্রিজ পার হতে হয়েছিল এবং পরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পর্যন্ত যেতে হয়। এখান থেকে ইউটার্ন নিয়ে মুন্সীগঞ্জ গজারিয়া হয়ে চট্টগ্রাম পৌঁছতে হতো।

মহাসড়কে উল্টো পথে চলায় যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। গজারিয়া এলাকার বাসিন্দারা জরুরি প্রয়োজনে মহাসড়ক দিয়ে ভবেরচর হাসপাতাল, বাউশিয়া, দাউদ কান্দি, কুমিল্লা বা চট্টগ্রামে যেতে চাইলে তাদের নারায়ণগঞ্জের সোনারগাঁ গিয়ে মেঘনা ব্রিজের টোল পরিশোধ করে আবার গজারিয়া ঢুকতে হয়। তাই বালুয়াকান্দি কাছাকাছি গিয়ে চট্টগ্রাম মুখি লেনে ওঠা প্রয়োজন।

“আইছি চিটাংতে গজাইরা। আবার চিটাং যামু। হুদাহুদি সামনের দিকে নারায়ণগঞ্জ ঘুরতে যামু কেন?”

এক চালক বলেন, “ভাই সবাধানে আস্তে আস্তে যাই। অহন যদি মেঘনা ব্রিজ পার হাই তাইলে পাঁচশো-হাজার ট্যাকা টোল এইডা দিবো কেডা? আমার গাইডেরতে যাইবো।”

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন জানান, জামালদী এলাকায় মেঘনা ব্রিজের নিচ দিয়ে আন্ডারপাস নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার প্রদান করা হয়েছে। তিনি বলেন, গজারিয়ার মতো সোনারগাঁ অংশে যদি আন্ডারপাস না থাকতো তাহলে ঢাকা থেকে ওই এলাকায় আসা যানবাহনগুলো মেঘনা সেতু পার হয়ে গজারিয়া ফিরতে হতো। সেটি না হলে টোল প্রদান করতে হতো।

একটি বিকল্প পথ আছে কুমিল্লায় যাওয়ার জন্য। সেটি হলো গ্রামের ছোট সড়কে দশ কিলোমিটারের বেশী পথ পাড়ি দিয়ে একটি ফেরি পার হয়ে রসুলপর উঠতে হবে। সেখান থেকে ভবেরচর বাসস্ট্যান্ড দিয়ে মহসড়কে উঠে বামে গিয়ে আবার ইউটার্ন নিয়ে চট্টগ্রাম লেনে উঠতে হবে। তবে এই রাস্তা খুবই সরু হওয়ায় ট্রাক নিয়ে এই পথে যাওয়া সম্ভব নয়।