News

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশো

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশো ব ল দ শ ক র য় - দক্ষিণ কোরিয়ায় চলমান বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে গবেষণা, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ ও শিল্প

Desk News
Published May 15, 2026
Reading time 1 minutes
Conversation No comments

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশো

ব ল দ শ ক র য় – দক্ষিণ কোরিয়ায় চলমান বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে গবেষণা, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ ও শিল্প সহযোগিতার মাধ্যমে নতুন অগ্রগতি অর্জন করা হয়েছে। এ উদ্যোগটি বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) পরিচালনা করছে।

১৩ মে সিউলে অনুষ্ঠিত বৈঠক ও পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ‘সিলিকন রিভার’ ভিশন প্রকাশ করা হয়। রোডশোর অংশ হিসেবে বিএসআইএ প্রতিনিধিরা দক্ষিণ কোরিয়ার প্রযুক্টি প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের সেমিকন্ডাক্টর প্যাকেজিং ফ্যাসিলিটি পরিদর্শন করে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেমোরি প্যাকেজিং, হেটারোজেনিয়াস ইন্টিগ্রেশন ও উন্নত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করে।

পরবর্তী দিনে প্রতিনিধিরা এসকে হাইনিক্সের প্যাকেজিং ও টেস্টিং বিভাগের প্রেসিডেন্ট চার্লস আন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কৌশলগত আলোচনা করে। এ বৈঠকে পারডু ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা হোসেন বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম ও সিলিকন রিভার ভিশন তুলে ধরেন।

তিনি বলেন, “দীর্ঘমেয়াদি বৈশ্বিক গ্রহণযোগ্যতা পেতে প্রযুক্তি ও পণ্যের মাধ্যমে সবচেয়ে বেশি মূল্য সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সাপ্লাই চেইন গড়ে ওঠে।”

রোডশোর অংশ হিসেবে প্রতিনিধিরা দক্ষিণ কোরিয়ার আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওএসএটি) প্রতিষ্ঠান হানা মাইক্রন পরিদর্শন করে। এ প্রসঙ্গে বিএসআইএর সভাপতি এম এ জব্বার গবেষণা, ট্যালেন্ট ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে সিলিকন রিভার ভিশন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিএসআইএ জানিয়েছে দক্ষিণ কোরিয়া রোডশো বাংলাদেশের বৃহত্তর ‘সিলিকন রিভার’ ভিশনের অংশ। উদ্ভাবন, গবেষণা, বাণিজ্যিকীকরণ, অ্যাডভান্সড প্যাকেজিং ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশে টেকসই ডিপ-টেক ইকোসিস্টেম গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

রোডশোতে অংশগ্রহণ করেছে ডাইনামিক সলিউশন ইনোভেটরস (ডিএসআই), আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, সিলিকনোভা লিমিটেড ও উল্কাসেমি প্রাইভেট লিমিটেড। প্রতিনি�

Leave a Comment