Banglabeacon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

১ কোটি ১৬ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪

Published October 22, 2026 · Updated October 22, 2026 · By Mark Hernandez - banglabeacon.com

Foto : Mark Hernandez - banglabeacon.com

Banglabeacon.com – ১ ক ট ১৬ ল খ ট - চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা ও সীতাকুণ্ডে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৮ হাজার ১৫০ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার টাকা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ ও ২১ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন কৌশলগত এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০ অক্টোবর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া বাইন্যা পুকুরপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে 'মারসা পরিবহন'-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মো. ফারহাদ-উজ-জামান জয় (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে ২৮ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিন সকাল ১১টা ২০ মিনিটের দিকে আনোয়ারার তৈলারদ্বীপ-সংলগ্ন সরকারহাট এলাকা থেকে একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশার চালকের আসনের নিচ থেকে ৮৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় চালক মো. সাকিব (১৯) ও যাত্রী জাহিদুল ইসলামকে (২০) গ্রেপ্তার করার পাশাপাশি ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। অন্যদিকে, ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 'তিশা প্লাটিনা' পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো.

জাকির হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা এ গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা। র‍্যাব-৭ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Reading

Frequently Asked Questions

What is ১ ক ট ১৬ ল খ ট?

১ ক ট ১৬ ল খ ট is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ১ ক ট ১৬ ল খ ট matter?

১ ক ট ১৬ ল খ ট matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.