Banglabeacon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি | সংবাদ

Published June 28, 2026 · Updated July 21, 2026 · By John Taylor - banglabeacon.com

Foto : John Taylor - banglabeacon.com

সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি | সংবাদ

Banglabeacon.com – স সদ ১০০০ ও ৫০০ ট ক - সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, দেশে কালো টাকার উৎস বন্ধ করা, মানিলন্ডারিং রোধ এবং অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে বর্তমান নোট বাতিল করা দরকার। তিনি বলেন, "বহু মানুষ ব্যাংকে টাকা জমা দিয়ে না রেখে ঘরে নগদ সঞ্চয় করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা বিপুল পরিমাণ কাশ রেখেছেন।"

এই সংসদ সদস্য আরও বলেন, যাদের কাছে অপ্রদর্শিত অর্থ রয়েছে এবং বৈধ আয়ের উৎস দেখানোর সুযোগ নেই, তাদের নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর পরিশোধের মাধ্যমে সেই অর্থ বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে। এর ফলে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে, যা দেশের বিনিয়োগ বাড়াতে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।"

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরও মন্তব্য করেন, দেশে ব্যাংকের সংখ্যা অনেক বেশি হওয়ায় শুধু প্রভাবশালী ব্যক্তি বা সংসদ সদস্য হলেই ব্যাংক বা লিজিং কোম্পানি প্রতিষ্ঠার সংস্কৃতি দেশে গড়ে উঠেছে। তিনি বলেন, এবার সেই সংস্কৃতি থেকে সরে আসতে হবে।

ব্যাংকের সংখ্যা কমিয়ে দেশের খাতটিকে আরও কার্যকর ও শক্তিশালী করা দরকার বলে তিনি মন্তব্য করেন। অর্থ পাচারের প্রসঙ্গ তুলে ধরে মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কথা বিভিন্ন সময়ে বলা হলেও এ ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তার মতে, অর্থ যেখানে নিরাপদ মনে হয়, সেখানেই চলে যায়। তাই পাচার হওয়া অর্থ উদ্ধারের পাশাপাশি দেশে এমন একটি টেকসই আর্থিক ও আইনি পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে মানুষ দেশের ভেতরেই তাদের অর্থ রাখতে পূর্ণ আস্থা পায়।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের এই প্রস্তাবটি ভারতের ২০১৬ সালের ঐতিহাসিক নোট বাতিলের সিদ্ধান্তের কথা মনে করিয়ে �