শ্যামনগরে ভারী বর্ষণে গ্রাম জলমগ্ন
Banglabeacon.com – শ য মনগর ভ র বর ষণ - সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুর গ্রামে টানা ভারী বর্ষণে প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় তলিয়ে গেছে বসতবাড়ি, সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে, আবাদ চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭ নম্বর উত্তর আবাদ চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মির্জাপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক এখন পানির নিচে। অনেক এলাকায় চলাচলের রাস্তায় হাঁটুসমান পানি। শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না। এমনকি গ্রামের কবরস্থানগুলো তলিয়ে যাওয়ায় কেউ মারা গেলে দাফন করা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন স্বজনেরা। স্থানীয় বাসিন্দা নাছিমা বেগম বলেন, ‘ঘরের চারপাশ পানিতে থৈ থৈ করছে। রান্নাবান্নার কোনো উপায় নেই। বাধ্য হয়ে অন্যের বাড়ি থেকে রান্না করে এনে খেতে হচ্ছে।’ গ্রামবাসীদের অভিযোগ, অপরিকল্পিতভাবে মৎস্য ঘের গড়ে তোলা এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ার কারণেই এই জলাবদ্ধতা। স্থানীয় বাসিন্দা মুজিবর সরদার ও নজরুল ইসলাম বাবুর দাবি, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মৎস্য ঘের করায় পানি বের হওয়ার পথ আটকে গেছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমি একটি মামলায় কিছুদিন কারাগারে ছিলাম। সেখানে আমার একটি মৎস্য প্রকল্প আছে। প্রকল্পের কারণে জলাবদ্ধতা হয়ে থাকলে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের জন্য ব্যক্তিগত জমির ওপর দিয়ে পাইপ বসানোর কাজ শুরু হয়েছে।’ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, ‘বিষয়টি জানার পরপরই চেয়ারম্যানকে জানানো হয়েছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Related Reading
Frequently Asked Questions
What is শ য মনগর ভ র বর ষণ?শ য মনগর ভ র বর ষণ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does শ য মনগর ভ র বর ষণ matter?শ য মনগর ভ র বর ষণ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.