AMP
Banglabeacon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

শেষবার দেখা হলো না স্বামীর মুখ, কোলের শিশু নিয়ে দিশেহারা স্ত্রী

Published August 16, 2026 · Updated August 16, 2026 · By Michael Brown - banglabeacon.com

Foto : Michael Brown - banglabeacon.com

সীতাকুণ্ডে স্বামীর মৃত্যুতে দিশেহারা শাপলা বেগম, কোলের শিশু নিয়ে অনিশ্চয়তায় জীবন

Banglabeacon.com – শ ষব র দ খ হল ন - চট্টগ্রামের সীতাকুণ্ডে 'ফেরদৌস স্টিল' নামক জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিক হওয়ার ঘটনায় গত শুক্রবার আটজন শ্রমিকের মৃত্যু ঘটে। এই দুর্ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জের খোকন মিঞা (২৮) নামে এক তরুণ শ্রমিকও প্রাণ হারান। তার মরদেহ অ্যাম্বুলেন্সের মাধ্যমে গাইবান্ধায় পাঠানো হয়। শনিবার সকালে সুন্দরগঞ্জের কিসমত হলদিয়া গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছালে এক বিলাপের দৃশ্যের অবতারণা হয়। দুপুর ১২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

খোকনের স্ত্রী শাপলা বেগম যখন মৃত্যুর খবর পেয়ে পাগলের মতো ছুটে যান সীতাকুণ্ডের দিকে, তখন তার মনে একটাই আশা ছিল—জীবিত না হোক, অন্তত শেষবারের মতো মানুষটার মুখটা তো দেখা হবে! কিন্তু পথেই জানতে পারলেন, স্বামীর নিথর দেহটি অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়েছে গাইবান্ধার গ্রামে। শাপলা বেগম যখন সুন্দরগঞ্জের বাড়িতে পৌঁছালেন, ততক্ষণে সব শেষ। প্রিয়তম স্বামীকে মাটি দেওয়া হয়ে গেছে। দেড় বছরের শিশুসন্তানকে নিয়ে এখন এক অতল অনিশ্চয়তায় দাঁড়িয়ে এই নারী।

খোকন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী আর কোলের শিশুকে নিয়ে তারই আশে পাশে চলত সংসার। খোকনের মৃত্যুতে পুরো পরিবারটি এখন পথে বসার উপক্রম হয়েছে। শাপলা বেগমের আক্ষেপ, তার দেড় বছরের সন্তানটিকেও শেষবারের মতো বাবার চেহারা দেখতে দেওয়া হলো না।

এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? আমার তো আর কেউ নেই। মালিকপক্ষ আর সরকার যদি আমাদের দিকে না তাকায়, তবে আমাদের মরণ ছাড়া আর পথ নেই।

শাপলার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর এখন শ্বশুরবাড়ির পক্ষ থেকেও তাকে ও তার সন্তানকে অস্বীকার করার চেষ্টা চলছে। কান্নাজড়িত কণ্ঠে শাপলা বেগম বলেন, 'এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? আমার তো আর কেউ নেই। মালিকপক্ষ আর সরকার যদি আমাদের দিকে না তাকায়, তবে আমাদের মরণ ছাড়া আর পথ নেই।' এদিকে স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার পেছনে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। পাশাপাশি এতিম শিশু ও বিধবা শাপলার ভবিষ্যতের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Related Reading

Frequently Asked Questions

What is শ ষব র দ খ হল ন?

শ ষব র দ খ হল ন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does শ ষব র দ খ হল ন matter?

শ ষব র দ খ হল ন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.