Bangladesh

রবীন্দ্রভাবনায় প্রেম: প্রসঙ্গ মানসী

রব ন দ রভ বন য় প - বাংলা ভাষার অধিপতি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা ভাষারই নন, বিশ্বসাহিত্যেরও একজন শ্রেষ্ঠ কবিপ্রতিভা। রোমান্টিক গীতিকবি হিসেবে বাংলা তথা

Desk Bangladesh
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : John Williams - banglabeacon.com
Table of Contents
  1. রবীন্দ্রভাবনা প্রেম: প্রসঙ্গ মানসী
  2. বিশ্বসাহিত্যে রবীন্দ্রনাথের অবস্থান
  3. মানসী: কাব্যশক্তির সংহতি
  4. প্রাক-মানসী কাব্যের গুরুত্ব
  5. মানসী: রোমান্টিক প্রেমের চূড়ান্ত রূপ
  6. Related Reading
  7. Frequently Asked Questions

রবীন্দ্রভাবনা প্রেম: প্রসঙ্গ মানসী

বিশ্বসাহিত্যে রবীন্দ্রনাথের অবস্থান

Banglabeacon.com – রব ন দ রভ বন য় প – বাংলা ভাষার অধিপতি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা ভাষারই নন, বিশ্বসাহিত্যেরও একজন শ্রেষ্ঠ কবিপ্রতিভা। রোমান্টিক গীতিকবি হিসেবে বাংলা তথা বিশ্বসাহিত্যে তাঁর স্থান অনন্য। বাংলা ভাষার গীতিকবিতার সূচনা হয় কবি বিহারীলাল চক্রবর্তীর হাত ধরে, যার সম্পর্কে স্বয়ং রবীন্দ্রনাথই উপাধি দিয়েছিলেন ‘গীতিকবিতার ভোরের পাখি’। বিহারীলাল ছিলেন তৎকালীন কলকাতা সংস্কৃত কলেজের একজন কৃতী ছাত্র। এই কলেজ থেকে তিনি কাব্য ও অলংকারশাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। এছাড়া ইংরেজি-শিক্ষিত বন্ধুর সাহায্যে তিনি ইংরেজি ভাষা শিক্ষা লাভ করেন। সেই সাথে তিনি শেক্সপিয়ার, বায়রনসহ অন্যান্য ইংরেজ কবির কবিতা পাঠ করেন। ইংরেজি গীতিকবিতা (লিরিক্যাল ব্যালাড) থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলা ভাষার ‘বঙ্গসুন্দরী’ এবং ‘সারদামঙ্গল’ নামক দুটি সার্থক গীতিকাব্য রচনা করেন। এর ফলে বাংলা কবিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। মধ্যযুগীয় ধর্মীয় আখ্যানকাব্য এবং তৎপরবর্তী মহাকাব্যের যুগ পেরিয়ে বাংলা কবিতা পাশ্চাত্যের রোমান্টিক কাব্যভাবনার সংস্পর্শ লাভ করে। তবে বিহারীলাল সম্পর্কে একটি কথা বলা হয়, তিনি যতখানি কবি ছিলেন, ততখানি শিল্পী ছিলেন না। কবিগুরু রবীন্দ্রনাথ এই অপূর্ণতা দূর করেন। তাঁর হাতে বাংলা রোমান্টিক গীতিকবিতা সাফল্যের চূড়ান্ত স্পর্শ করে। এ প্রসঙ্গে অধ্যাপক হুমায়ুন আজাদের মতামত প্রণিধানযোগ্য। তিনি বলেন: “বিশ্বের মহত্তম রোম্যান্টিকদের একজন রবীন্দ্রনাথ। তার মধ্যে পাই রোম্যান্টিসিজমের বৈশিষ্ট্যগুলোর শ্রেষ্ঠ প্রকাশ, যা পাই না পুব-পশ্চিমের আর কারো মধ্যে।… তীব্রতার তিনি অদ্বিতীয়, শেলির থেকেও অনেক বেশি তীব্র। বিলেতের পাঁচ রোমান্টিক— ওয়ার্ডসওর্থ, কোলরিজ, শেলি, কিটস, বায়রন মিলে যা করে গেছেন, বাংলায় একলা তিনি করেছেন তার চেয়ে অনেক বেশি।” (রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান কবিতা, পৃষ্ঠা-৯)

মানসী: কাব্যশক্তির সংহতি

রবীন্দ্রনাথের কাব্যপরিক্রমার দিকে তাকালে দেখা যায়, ‘মানসী’তে এসে তাঁর কাব্যশক্তি এবং অন্তর্গত বোধ সংহত হয়েছে। বহুমুখী ভাবের বিস্তার, ভাষা ও ছন্দের বিচিত্র নিরীক্ষা, অভিনব কাব্য-আঙ্গিকের প্রয়োগ— সবকিছু মিলিয়ে এক অভূতপূর্ব কাব্য-উদ্দীপনার প্রকাশ ঘটে মানসীতে। রবীন্দ্রনাথ নিজেও এ কথার স্বীকৃতি দিয়েছেন। তাঁর বক্তব্য: “কবি ও কোমল-এ অনেক ত্যাজ্য জিনিস আছে কিন্তু সেই পর্বে আমার কাব্য-ভূসংস্থানে ডাঙা জেগে উঠতে আরম্ভ করেছে। তারপর মানসী থেকে আরম্ভ করে বাকি বইগুলির কবিতারও ভালো-মন্দ মাঝারি ভেদ আছে, কিন্তু আমার আদর্শ অনুসারে ওরা প্রবেশিকা অতিক্রম করে কবিতার শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে।” (ভূমিকা, সঞ্চয়িতা)

প্রাক-মানসী কাব্যের গুরুত্ব

তাঁর একেবারে প্রথম দিকের রচনা যেমন সন্ধ্যাসংগীত (১৮৮২), প্রভাতসংগীত (১৮৮৩), ছবি ও গান (১৮৮৪), এমনকি ভানুসিংহের পদাবলী (১৮৮৪)-কেও তিনি পরবর্তী জীবনে স্বীকার করতে চাননি। কিন্তু রবীন্দ্রনাথের অস্বীকার করা কাব্যগ্রন্থগুলোতে এমন কিছু বিখ্যাত কবিতার দেখা মেলে যেগুলো তাঁর নামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ রবীন্দ্রনাথের এরকম একটি কবিতা। প্রভাতসংগীত কাব্যের অন্তর্ভুক্ত এই কবিতাটি তাঁর শ্রেষ্ঠ কবিতাগুলোর অন্যতম। প্রভাতসংগীতে আরেকটি কবিতা আছে, ‘প্রভাত উৎসব’। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার যে আনন্দ-মুখরতা, হৃদয়ের যে বাঁধভাঙা উচ্ছ্বাস এবং বহির্জগতের প্রতি কবির যে আকুলতা, তারই প্রকাশ এখানেও ধ্বনিত হয়েছে। যেমন—

“হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, / জগৎ আসি হেথা করিছে কোলাকুলি। / ধরার আছে যত মানুষ শত শত / আসিছে প্রাণে মোর, হাসিছে গলাগলি। / পরান পুরে গেল হরষে হল ভোর / জগতে যারা আছে সবাই প্রাণে মোর।” (প্রভাত উৎসব, প্রভাতসংগীত)

কবির এই বিহ্বলতা এত অপ্রতিরোধ্য, এত দুর্নিবার যে, জীবন বা মৃত্যুর আলাদা কোনো তাৎপর্য নেই তাঁর কাছে। এই বোধেরই যেন প্রতিধ্বনি শোনা যায় ভানুসিংহের পদাবলী কাব্যের মরণ কবিতার—

“মরণ রে, / তুঁহুঁ মম শ্যামসমান। / মেঘবরণ তুঝ, মেঘজটাজূট, / রক্ত কমলকর, রক্ত অধরপুট, / তাপবিমোচন করুণ কোর তব / মৃত্যু-অমৃত করে দান। তুঁহুঁ মম শ্যামসমান।।” (মরণ, ভানুসিংহের পদাবলী)

কবিতাটি ব্রজবুলি ভাষায় লেখা। প্রাক-মানসী কাব্য কবি ও কোমল-এ ‘প্রাণ’ নামে একটি কবিতা আছে। এখানেও কবি জীবনের বন্দনা করেছেন। জগতের অনির্বচনীয় রূপময়তা এবং আনন্দ-কোলাহলের মধ্যে তিনি জীবনকে গভীরভাবে উদযাপন করতে চেয়েছেন। রবীন্দ্রজীবনের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা এই কবিতায় অসাধারণভাবে ধরা দিয়েছে। কবিতাটির প্রথম চারটি পঙ্ক্তি—

“মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, / মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। / এই সূর্যকরে এই পুষ্পিত কাননে / জীবন্ত-হৃদয়-মাঝে যদি স্থান পাই!” (প্রাণ, কবি ও কোমল)

মানসী: রোমান্টিক প্রেমের চূড়ান্ত রূপ

কবি ও কোমলে রোমান্টিক প্রেমভাবনার পাশাপাশি নারীর দৈহিক সৌন্দর্যও কবিকে আকৃষ্ট করেছে। স্তন, চুম্বন, দেহের মিলন, বিবসনা প্রভৃতি কবিতায় একজন রক্ত-মাংসের কামনা-বাসনা তাড়িত কবির দেখা পাওয়া যায়। রবীন্দ্র-কাব্যপ্রতিভার পূর্ণ বিকাশ ঘটে মানসীতে এসে। প্রাক-মানসীতে যা ছিল ব্যতিক্রম, হঠাৎ আলোর ঝলকানি, মানসীতে তা যেন এক স্থায়ী রূপ পরিগ্রহ করে। কবি ও কোমলে রবীন্দ্র-রশ্মির যে আভা দেখা দিয়েছিল, মানসীতে তা রৌদ্রকরোজ্জ্বল বিভা উদ্ভাসিত হয়। মানসীর পরে বাঁধভাঙা জোয়ারের মতো একে একে রচনা করেন সোনার তরী, চিত্রা, কল্পনা, ক্ষণিকার মতো কাব্যগ্রন্থ। মানসী রবীন্দ্রনাথের এই পর্বের প্রথম শিল্পসফল কাব্য। এ বিষয়ে কবির নিজস্ব ভাষ্য: “পূর্ববর্তী কবি ও কোমল-এর সঙ্গে এর বিশেষ মিল পাওয়া যাবে না। আমার রচনার এই পর্বেই যুক্ত অক্ষরকে পূর্ণ মূল্য

Frequently Asked Questions

What is রব ন দ রভ বন য় প?

রব ন দ রভ বন য় প is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does রব ন দ রভ বন য় প matter?

রব ন দ রভ বন য় প matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment