Banglabeacon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

মৌলভীবাজারের ২২ লাখ মানুষের হাসপাতালই এখন ‘রোগী’

Published August 13, 2026 · Updated August 13, 2026 · By John Williams - banglabeacon.com

Foto : John Williams - banglabeacon.com

মৌলভীবাজারের বড় হাসপাতাল এখন নিজেই রোগী

Banglabeacon.com – ম লভ ব জ র র ২২ - মৌলভীবাজারের প্রায় ২২ লাখ বাসিন্দার চিকিৎসার প্রধান কেন্দ্র হিসেবে জেলা শহরে অবস্থিত ২৫০ শয্যার জেনারেল হাসপাতালটি বর্তমানে এক বিপদে পড়েছে। জেলার সাতটি উপজেলার জটিল রোগীরা এখানেই শেষ ভরসা খুঁজে নেন। কিন্তু জনবল সংকট, অচল যন্ত্রপাতি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এই হাসপাতালটি নিজেই এখন ধুঁকছে। উন্নত চিকিৎসার 'শেষ আশ্রয়স্থল' হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানে রোগীরা সুস্থ হওয়ার বদলে উল্টো ভোগান্তির শিকার হচ্ছেন।

চিকিৎসক ও কর্মীর সংকট

হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের মোট অনুমোদিত পদ সংখ্যা ৮৪টি। কিন্তু বর্তমানে সেখানে কর্মরত আছেন মাত্র ৪২ জন। অর্থাৎ পদের অর্ধেক চিকিৎসক দিয়েই কোনোমতে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শুধু চিকিৎসক নন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদেও রয়েছে বড় ঘাটতি; ১৪টি পদের বিপরীতে কাজ করছেন মাত্র ৯ জন। ফলে বহির্বিভাগ ও ইনডোর—উভয় জায়গাতেই রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সেবা নিতে আসা মানুষদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।

রোগ নির্ণয়ে বাধা

চিকিৎসক সংকটের পাশাপাশি রোগ নির্ণয়ের পরীক্ষায়ও রয়েছে পাহাড়সম সীমাবদ্ধতা। হাসপাতালের গুরুত্বপূর্ণ এক্স-রে বিভাগটি সপ্তাহে মাত্র তিন দিন চালু থাকে। প্যাথলজি বিভাগের অবস্থাও তথৈবচ; অধিকাংশ প্রয়োজনীয় পরীক্ষা বন্ধ থাকার সাধারণ রোগীদের বাড়তি টাকা খরচ করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের পকেট কাটছে বেসরকারি ক্লিনিকগুলো, আর সরকারি হাসপাতালের বিশাল ভবন দাঁড়িয়ে আছে নামমাত্র সুবিধা নিয়ে।

অস্বাস্থ্যকর পরিবেশ

সরেজমিনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও করিডোরে গিয়ে দেখা যাচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। ড্রেনেজ ব্যবস্থা আর শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার না করার চারদিকে উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। সেবা নিতে আসা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন,

হাসপাতালে এসে আমরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি। গন্ধে টেকা যায় না, টয়লেটে যাওয়া যায় না। ডাক্তারও পাওয়া যায় না ঠিকমতো।

দ্রুত সমাধানের দাবি

স্থানীয় সচেতন মহলের দাবি, মৌলভীবাজার জেলা রেমিট্যান্সে সমৃদ্ধ হলেও মৌলভীবাজারবাসী স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দ্রুত শূন্য পদে চিকিৎসক নিয়োগ, প্যাথলজিক্যাল সেবা পূর্ণাঙ্গভাবে চালু এবং এক্স-রে বিভাগ নিয়মিত সচল করা এখন সময়ের দাবি। অন্যথায় জেলার বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

Related Reading

Frequently Asked Questions

What is ম লভ ব জ র র ২২?

ম লভ ব জ র র ২২ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ম লভ ব জ র র ২২ matter?

ম লভ ব জ র র ২২ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.