Bangladesh

ভুয়া এমবিবিএস চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

ভ য় এমব ব এস চ ক - হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে অভিযান চালিয়ে নিবন্ধন ও প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া ‘এমবিবিএস’ পদবি ব্যবহার করে চিকিৎসাসেবা দেওয়ার

Desk Bangladesh
Published August 16, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Techtaranga.com_17868690886778
Foto : Robert Taylor - banglabeacon.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Banglabeacon.com – ভ য় এমব ব এস চ ক – হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে অভিযান চালিয়ে নিবন্ধন ও প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া ‘এমবিবিএস’ পদবি ব্যবহার করে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে কাজী দেলোয়ার আহমেদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পানিউমদা বাজারে তার চেম্বারে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম। অভিযানকালে তার চিকিৎসাসংক্রান্ত সনদ ও কাগজপত্র যাচাই করা হয়। এ সময় নিবন্ধন ও প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া নামের আগে ‘এমবিবিএস’ পদবি ব্যবহার করে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। একই সঙ্গে চেম্বারে মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ সঠিক নিয়মে সংরক্ষণ না করার অনিয়মও ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কাজী দেলোয়ার আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি পানিউমদা বাজারসংলগ্ন কুরশা গ্রামের বাসিন্দা কাজী মহসিন মিয়ার ছেলে। অভিযানে নবীগঞ্জ থানা-পুলিশের সদস্যদের পাশাপাশি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ আহমেদ সহযোগিতা করেন। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুমোদন ও প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া কেউ চিকিৎসক পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Frequently Asked Questions

What is ভ য় এমব ব এস চ ক?

ভ য় এমব ব এস চ ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ভ য় এমব ব এস চ ক matter?

ভ য় এমব ব এস চ ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment