Banglabeacon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

বাতিল ফ্লাইট বেড়ে ১৩৫, আটকা ২০ হাজার যাত্রী

Published October 22, 2026 · Updated October 22, 2026 · By Michael Brown - banglabeacon.com

Foto : Michael Brown - banglabeacon.com

Banglabeacon.com – ব ত ল ফ ল ইট ব - সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলার জেরে ওই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাংলাদেশি যাত্রী ও প্রবাসীরা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ১৩৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রায় ২০ হাজার ৬৭২ জন যাত্রী আটকা পড়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। টানা কয়েকদিন ধরে ফ্লাইট বাতিল হওয়ায় চরম আর্থিক ও মানসিক দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সৌদি আরবে কর্মরত প্রবাসী এবং সেখানে জরুরি প্রয়োজনে যাওয়া সাধারণ যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অনেক যাত্রী বিমানবন্দরে গিয়ে হোটেলে ও বাড়িতে ফিরতে বাধ্য হচ্ছেন। বিমান সংস্থাগুলোর পক্ষ থেকে বিকল্প রুটে ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করা হলেও পর্যাপ্ত টিকিটের অভাবে পড়ছেন বিপাকে। আবার যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তারা আরও বেশি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তবে বেবিচকের মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে। বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ১৩৫টি ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ৬২টি এবং ট্রানজিট ফ্লাইট ছিল ৭৩টি। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো এয়ারের ২৮টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। এদের মধ্যে দুজন বাংলাদেশিও ছিলেন। এই হামলার পর থেকেই ওই রুটে বিমান চলাচল ব্যাহত হচ্ছে এবং যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলেছে।

Related Reading

Frequently Asked Questions

What is ব ত ল ফ ল ইট ব?

ব ত ল ফ ল ইট ব is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ব ত ল ফ ল ইট ব matter?

ব ত ল ফ ল ইট ব matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.