Bangladesh

বন্যায় সব হারানো পারভীন পেলেন নতুন ঠিকানা

বন য য় সব হ র ন - শনিবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার চাঁদপুর গ্রামে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বাসভবনের চাবি হাতে পেলেন পারভীন আক্তার।

Desk Bangladesh
Published August 15, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Techtaranga.com_17867947872322
Foto : John Brown - banglabeacon.com
Table of Contents
  1. বন্যায় সব হারানো পারভীন পেলেন নতুন ঠিকানা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

বন্যায় সব হারানো পারভীন পেলেন নতুন ঠিকানা

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহায়তায় নতুন ঘর হস্তান্তর

Banglabeacon.com – বন য য় সব হ র ন – শনিবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার চাঁদপুর গ্রামে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বাসভবনের চাবি হাতে পেলেন পারভীন আক্তার। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’-এর ফেনী জেলা শাখার পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। প্রায় তিন লাখ টাকা ব্যয়ে নির্মিত এই আধাপাকা ঘরটি এখন পারভীন ও তার তিন মেয়ের জন্য নিরাপদ আশ্রয়স্থল।

চব্বিশ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনো পারভীনের চোখেমুখে আতঙ্ক জাগায়। সেই বন্যায় তার ঘরটি চোখের নিমেষে ধসে পড়ে। স্বামীহারা এই নারী তিন মেয়েকে নিয়ে কোনোমতে মাথা গোঁজার একটি ঠাঁই করেছিলেন চাঁদপুর গ্রামে। কিন্তু সেই বিপর্যয়ের পর থেকে গত দুটি বছর খেয়ে না খেয়ে, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে অন্যের আশ্রয়ে চরম কষ্টে দিন কেটেছে তার।

বন্যার পর সব হারাইয়া নিঃস্ব হইয়া গেছিলাম। স্বামী নেই, তিন মেয়ে নিয়ে কোথায় থাকব, কী করব-কিছুই বুঝতে পারছিলাম না। দুই বছর অনেক কষ্টে কেটেছে। আজ নতুন ঘর পেয়ে মনে হচ্ছে বড় এক বোঝা নামল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া।

শনিবার সেই কষ্টের দিনগুলোতে পূর্ণচ্ছেদ পড়ল। চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত পারভীন আক্তার এই কথাগুলো বলেছেন। ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল আমিন সরকার। তিনি বলেন, ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম ঘরটি নির্মাণ করে দিয়ে একটি চমৎকার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত থাকুক।’

আঞ্জুমান মুফিদুল ইসলাম ফেনী শাখার সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া বেলাল, ম্যানেজার এফ এম ফয়জুর রহমান এবং ঘর নির্মাণ সমন্বয়কারী আসাদুজ্জামান দারা। অনুষ্ঠান শেষে পারভীনের পরিবারের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আঞ্জুমান কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত আরও কিছু পরিবারের পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে তাদের। পারভীনের মতো যারা ঘর হারিয়ে নিঃস্ব হয়েছেন, তাদের মুখে হাসি ফোটাতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Frequently Asked Questions

What is বন য য় সব হ র ন?

বন য য় সব হ র ন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does বন য য় সব হ র ন matter?

বন য য় সব হ র ন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment