AMP
Banglabeacon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি

Published August 16, 2026 · Updated August 16, 2026 · By John Brown - banglabeacon.com

Foto : John Brown - banglabeacon.com

আসিফ নজরুলের বঙ্গবন্ধু স্মরণে গভীর মন্তব্য

Banglabeacon.com – বঙ গবন ধ র অবদ ন অত - শনিবার, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা ও দোয়া জানাতে একটি পোস্ট দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এই পোস্টে তিনি বঙ্গবন্ধুর অবদানকে অতুলনীয় বলে উল্লেখ করেছেন।

স্বাধীনতার স্থপতি হিসেবে বঙ্গবন্ধু

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের অনেক কারণ রয়েছে। তিনি আরও বলেছেন, ওনার জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হতো না। ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে ওনার অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি আমাদের স্বাধীনতার স্থপতি।

এই দীর্ঘ সময়ে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি ওনার সুস্পষ্ট কমিটমেন্ট ছিল। এর প্রতিফলন এমনকি ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও পাওয়া যায়।

শাসন ও সমালোচনা

তবে উনি দেশ পরিচালনায় দক্ষ ছিলেন না। ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা করাও নানা কারণে অত্যন্ত দুরূহ ছিল। কিন্তু এর কোনোটিই ১৯৭২ সাল থেকে তার ক্রমে ক্রমে আরও অত্যাচারী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়াকে জাস্টিফাই করে না। তার শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকেও কোনো কিছু দিয়ে আড়াল করা যায় না।

ওনার কয়েক বছরের দুশাসনের স্মৃতি মনে রেখেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার জীবনব্যাপী অবদানের জন্য বহু মানুষ তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। আমি তাদের একজন।

শেখ হাসিনার শাসন ও বঙ্গবন্ধু

আমার মতো মানুষের জন্য এই ভালোবাসার প্রকাশকে কঠিন করে তোলে শেখ হাসিনার শাসনকাল। তার শাসন ছিল আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের একটি নিকৃষ্ট উদাহরণ। নিজের নিষ্ঠুর ও নিকৃষ্ট শাসনকে চাপিয়ে দেওয়ার জন্য তিনি তার বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন। এটাই বঙ্গবন্ধুকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ করে তুলেছিল। বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে শেখ হাসিনার আমলে, অনেকটা তারই হাতে।

আজ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে এক নির্মম হত্যাকাণ্ডে প্রাণ গোটা পরিবারসহ প্রাণ হারান তিনি। বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা। দোয়া।

Related Reading

Frequently Asked Questions

What is বঙ গবন ধ র অবদ ন অত?

বঙ গবন ধ র অবদ ন অত is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does বঙ গবন ধ র অবদ ন অত matter?

বঙ গবন ধ র অবদ ন অত matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.