নাসিরনগরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
Banglabeacon.com – ন স রনগর অজ ঞ ত ব - ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ঝোপঝাড় থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফান্দাউক এলাকার একটি শ্মশানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফান্দাউক শ্মশানের পাশের একটি ঝোপঝাড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Related Reading
Frequently Asked Questions
What is ন স রনগর অজ ঞ ত ব?ন স রনগর অজ ঞ ত ব is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ন স রনগর অজ ঞ ত ব matter?ন স রনগর অজ ঞ ত ব matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.