তামাকপণ্যের সহজলভ্যতা বাড়বে, রাজস্ব বৃদ্ধির সুযোগ হাতছাড়া হবে
বাজেট প্রস্তাবে তামাক দাম বৃদ্ধির হার কম রয়েছে
ত ম কপণ য র সহজলভ – ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম খুবই কম বাড়ানো হয়েছে, বিড়ি, গুল ও জর্দার দাম ও করহার পরিবর্তন করা হয়নি। তামাকপণ্যের মূল্যস্তর সংখ্যা কমানো এবং সুনির্দিষ্ট শুল্কের প্রচলনসহ কর কাঠামোতে কোন সংস্কার আনা হয়নি। বিশেষজ্ঞ গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স বলেছে যে বাজেট গৃহীত হলে তামাক ব্যবহার ও তামাকজনিত অসুস্থতা ও মৃত্যু বৃদ্ধি পাবে।
“প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের প্রতি প্যাকেট দশ শলাকা সিগারেটের দাম ২ টাকা বৃদ্ধি করে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেট কার্যকর হলে এই স্তরে সিগারেটের দাম কেবল ৩.৩৩ শতাংশ বৃদ্ধি পাবে, যা ১০.২৭ শতাংশ মাথাপিছু আয় বৃদ্ধির তুলনায় অনেক কম। ফলে নিম্নস্তরের সিগারেটের প্রকৃত দাম ব্যাপকভাবে কমবে এবং তরুণ ও নিম্ন আয়ের জনগণের মধ্যে কমদামি সিগারেটের ব্যবহার আশঙ্কাজনকহারে বাড়বে।”
তামাক কর কাঠামোর পরিবর্তন হয়নি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সরকার তামাকপণ্যের দাম বাড়ানোর সাথে সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব দিয়েছে, যেখানে প্রতি ১০ শলাকা প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট শুল্ক আরোপ করা হয়েছে। তামাক বিরোধীদের প্রস্তাব অনুযায়ী নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি ১০ শলাকা খুচরা মূল্য ১০০ টাকা এবং সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
“প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিড়ি, জর্দা ও গুলের দাম ও করহার অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে এসব পণ্য আরেক দফায় সস্তা ও সহজলভ্য হবে এবং নারী ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বাড়বে।”
সরকারকে আহ্বান জানানো হয়েছে তামাকবিরোধীদের সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধির সুযোগ কাজে লাগানোর জন্য। বর্তমানে বাজারে প্রায় ৭৫ শতাংশ তামাক নিম্ন স্তরের দখলে রয়েছে যার প্রধান ভোক্তা মূলত দরিদ্র ও তরুণ জনগোষ্ঠী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামাক ব্যবহারজনিত স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি বছরে ৮৭ হাজার কোটি টাকা। নিকোটিন গ্র্যানুলস এবং নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে। তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ মনিটর করার জন্য ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি প্রণয়নের প্রস্তাবও রয়েছে।
প্রস্তা�