ট্রেলারে চমকে দিল ‘নিব্বা নিব্বি’ | সংবাদ
ট র ল র চমক দ ল - টালিউডের নতুন সিনেমা 'নিব্বা নিব্বি' আগামী ১৪ আগস্ট জি ফাইভ বাংলায় মুক্তি পাবে। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটির অফিসিয়াল ট্রেলার
Table of Contents
নতুন সিনেমা ‘নিব্বা নিব্বি’র ট্রেলারে দর্শকদের মন জয় করল রহস্য ও রোমাঞ্চের মিশেল
Banglabeacon.com – ট র ল র চমক দ ল – টালিউডের নতুন সিনেমা ‘নিব্বা নিব্বি’ আগামী ১৪ আগস্ট জি ফাইভ বাংলায় মুক্তি পাবে। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটির অফিসিয়াল ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ট্রেলারে রক্ত, সহিংসতা, রহস্য, রোমাঞ্চ ও বেপরোয়া কিছু চরিত্রের উপস্থিতি দর্শকের আগ্রহ বাড়িয়েছে।
গল্পের মূল কাঠামো ও চরিত্র
ট্রেলারে দেখা যাচ্ছে, দুই তরুণ-তরুণীর হাতে আসে ক্ষমতাবান ব্যক্তিদের গোপন তথ্য সংরক্ষিত একটি হার্ডড্রাইভ। সেটি নিয়ে তারা বেরিয়ে পড়েন রোড ট্রিপে। এরপরই ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। গোটা ট্রেলারে রয়েছে রক্তাক্ত দৃশ্য, সহিংসতা, বিপদ ও উত্তেজনা। একটি হার্ডড্রাইভকে কেন্দ্র করে দুই বেপরোয়া তরুণ-তরুণীর দৌড়ঝাঁপের সঙ্গে জড়িয়ে পড়ে একাধিক মানুষের জীবন।
গল্পে যেমন রয়েছে রসিকতার ছোঁয়া, তেমনি আছে হিংসা, ভয় ও অন্ধকার বাস্তবতার আবহ। সিনেমার নব মাসের অন্তঃসত্ত্বা পার্বতী মজুমদার চরিত্রে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র। তবে প্রচলিত ধারণার অন্তঃসত্ত্বা নারীর সঙ্গে পার্বতীর চরিত্রের রয়েছে বিস্তর পার্থক্য। তার জীবনযাপন ও আচরণে রয়েছে বেপরোয়া মনোভাব। অন্যদিকে ঋশভ বসুকে দেখা যাবে পার্বতীর স্বামী দেবা দাসের চরিত্রে। নিজের মতো করে জীবনকে দেখার চেষ্টা করেন তিনি।
ট্রেলারে উঠে আসা প্রশ্নমালা
ট্রেলারে শংকর চক্রবর্তীকেও দেখা গেছে ভিন্ন এক রূপে। তার চরিত্র ঘিরেও তৈরি হয়েছে রহস্য। পাশাপাশি দর্শকের সামনে উঠে এসেছে একাধিক প্রশ্ন—কেন এক অন্তঃসত্ত্বা নারী নেশায় ডুবে থাকেন? কী উদ্দেশ্যে এক তরুণ সারাদিন গাড়ি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়ায়? আর একটি হার্ডড্রাইভের জন্যই বা কেন এত মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে? এসব প্রশ্নের উত্তর মিলবে সিনেমাটি মুক্তির পর।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র ও ঋশভ বসু। স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে শান্তিলাল মুখোপাধ্যায়, শংকর চক্রবর্তী, অভিনব ঘোষ, শুভদীপ নস্কর, বিশ্ব বসু বিশ্বাস, প্রাঞ্জল দাস ও রুশা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।
ট্রেলার বলছে, প্রচলিত গল্প ও চেনা উপস্থাপনার বাইরে গিয়েই নির্মাণ করা হয়েছে ‘নিব্বা নিব্বি’। নির্মাতা তথাগত মুখোপাধ্যায় সিনেমাটির মাধ্যমে নতুন প্রজন্মের চিন্তাভাবনা, জীবনবোধ ও বেপরোয়া মানসিকতার একটি ভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন।
এর আগে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহল। এবার ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে। হাস্যরস, রোমাঞ্চ, রহস্য ও সহিংসতার মিশেলে সিনেমাটিতে তৈরি হয়েছে আলাদা এক আবহ। জি ফাইভ বাংলার জন্য নির্মিত ‘নিব্বা নিব্বি’ আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগে রক্তাক্ত ও রহস্যে ঘেরা ট্রেলারটি দর্শকের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
Related Reading
Frequently Asked Questions
What is ট র ল র চমক দ ল?
ট র ল র চমক দ ল is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ট র ল র চমক দ ল matter?
ট র ল র চমক দ ল matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.