কক্সবাজারে জিপ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান ও জরিমানা
Banglabeacon.com – কক সব জ র অত র ক – টানা চার দিনের সরকারি ছুটির সুযোগ নিয়ে কক্সবাজারে পর্যটকদের ভিড় বেড়েছে দ্বিগুণ। এই সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জেলা প্রশাসন ট্যুরিস্ট জিপ মালিক ও চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সৈকতসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজনকে জরিমানা এবং দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
পর্যটন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছুটির দিনগুলোতে কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। সমুদ্রসৈকত দেখার পাশাপাশি মেরিন ড্রাইভ হয়ে ইনানি, পাটুয়াড়টেক ও টেকনাফ ভ্রমণে খোলা ট্যুরিস্ট জিপের চাহিদা অনেক বেড়েছে। এই সুযোগে একটি সিন্ডিকেট সাধারণ সময়ে তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া দাবি করে পর্যটকদের জিম্মি করছিল।
সাধারণত এসব জিপের ভাড়া চার থেকে ছয় হাজার টাকার মধ্যে থাকলেও কয়েক দিন ধরে তা কয়েক গুণ বেশি নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে পর্যটকদের কাছ থেকে নিয়মিত অভিযোগ পাওয়ার পর আজ বিকেলে অভিযানে নামে জেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে কয়েকজন জিপ মালিক ও চালককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি ট্যুরিস্ট জিপ জব্দ করা হয়েছে।
পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের হরানি বরদাশত করা হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের হরানি বরদাশত করা হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকেরা। তারা বলছেন, ছুটির মৌসুমে সিন্ডিকেট করে পর্যটকদের পকেট কাটার প্রবণতা বন্ধে এমন তদারকি নিয়মিত হওয়া প্রয়োজন। জেলা প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পরিবহন ও অন্যান্য সেবা খাতে নজরদারি অব্যাহত থাকবে।
Related Reading
Frequently Asked Questions
What is কক সব জ র অত র ক?
কক সব জ র অত র ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does কক সব জ র অত র ক matter?
কক সব জ র অত র ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.