ইংল্যান্ডে দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৯০
ই ল য ন ড দ ই – যুক্তরাজ্যের ইংল্যান্ডের বেডফোর্ড অঞ্চলে দুইটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে একটি ভয়াবহ সংঘর্ষে চালক মারা গেছেন এবং কমপক্ষে ৯০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুব গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। একটি যাত্রী বহনকারী ট্রেনের চালক মৃত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের রেল, সামুদ্রিক ও পরিবহন শ্রমিকদের জাতীয় ইউনিয়ন।
ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস তথ্য দিয়েছে যে আহত ৯০ জন যাত্রীর মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর এবং ২২ জন গুরুতর আহত। দুর্ঘটনার পর উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেনস এবং জরুরি উদ্ধার দল পাঠানো হয়েছে।
“পরিস্থিতি বিবেচনা করে এটিকে একটি বড় ধরনের দুর্ঘটনা” হিসেবে ঘোষণা করা হয়েছে এবং জরুরি উদ্ধার কাজ সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল স্টুয়ার্ট কান্ডি।
যুক্তরাজ্যের পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার জানিয়েছেন যে সংঘর্ষটি ঘটেছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে এর দুইটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে। রেলওয়ে মুখপাত্রের তথ্য অনুযায়ী করবি থেকে লন্ডনগামী একটি ট্রেন নটিংহাম থেকে লন্ডনগামী আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িত হয়েছে।
দুটি ট্রেন একই লাইনে চলে আসার কারণ এবং সংঘর্ষের প্রকৃত কারণ খুঁজতে পুলিশ ও রেল কর্তৃপক্ষ যৌথ তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে নিরাপত্তার জন্য তারা লন্ডনের ভেতরে বা বাইরে কোনো ট্রেন চালাতে পারছে না। দিনের বাকি সময়ের জন্য এই রুটের সব শিডিউল বাতিল করা হয়েছে এবং সাধারণ যাত্রীদের বিকল্প পথ বা গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।