আন্তঃপ্রতিষ্ঠানিক লেনদেনে আমদানি ঘোষণা বিধিমালায় নতুন পরিবর্তন
Banglabeacon.com – আন ত প রত ষ ঠ ন – বাংলাদেশ ব্যাংক আন্তঃপ্রতিষ্ঠানিক লেনদেনের ক্ষেত্রে আমদানি ঘোষণার বিধিমালা শিথিল করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আমদানিকারকরা এখন তাদের মূল কোম্পানি, অনুমোদিত বিদেশি সহযোগী প্রতিষ্ঠান এবং শাখা কার্যালয়ের সঙ্গে অধিকতর স্বচ্ছতা ও প্রতিপালন নিশ্চিতের শর্তে আমদানি বাণিজ্য পরিচালনা করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি-১) মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আগের নির্দেশনা সংশোধন করেছে।
পূর্ববর্তী বিধান অনুযায়ী, আমদানিকারকদের ঘোষণা দিতে হতো যে বিদেশি রপ্তানিকারকের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক কিংবা আর্থিক স্বার্থ নেই। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ বৈধভাবে সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের মধ্যে সম্পন্ন হওয়ার বাস্তবতা বিবেচনায় এ পরিবর্তন আনা হয়েছে।
নতুন ঘোষণার শর্তাবলী
সংশোধিত বিধান অনুযায়ী, আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে যুক্ত আমদানিকারকদের ঘোষণা দিতে হবে যে লেনদেনটি আর্মস লেংথ ভিত্তিতে প্রতিযোগিতামূলক বাজারদরে সম্পন্ন হয়েছে এবং তা ট্রান্সফার প্রাইসিং-সংক্রান্ত সব প্রযোজ্য বিধান, সংশ্লিষ্ট আইন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এ ধরনের ক্ষেত্রে নির্ধারিত আইএমপি ফরমের ১(গ) ধারায় আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে কোনো সম্পর্ক নেই-মর্মে যে ঘোষণা দিতে হতো, তা আর প্রযোজ্য হবে না।
এ ধরনের ক্ষেত্রে নির্ধারিত আইএমপি ফরমের ১(গ) ধারায় আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে কোনো সম্পর্ক নেই-মর্মে যে ঘোষণা দিতে হতো, তা আর প্রযোজ্য হবে না। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আইএমপি ফরমেও প্রয়োজনীয় সংশোধন এনেছে। কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে আমদানি লেনদেন প্রক্রিয়াকরণের আগে প্রয়োজনীয় ঘোষণা সংগ্রহের নির্দেশ দিয়েছে।
এ ছাড়া যথাযথ নথিপত্রের মাধ্যমে আমদানিকারক ও বিদেশি রপ্তানিকারকের পারস্পরিক সম্পর্কের বৈধতা যাচাই করতেও এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনসংক্রান্ত সংশোধিত নির্দেশনা প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে রপ্তানি লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
রপ্তানি লেনদেনেও প্রযোজ্য হবে
এ জন্য গত ৩০ জুলাই জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-২৬-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে। তবে বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত অন্যান্য সব বিধান অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সংশোধিত নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করা এবং তা অবিলম্বে ও কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।
Related Reading
Frequently Asked Questions
What is আন ত প রত ষ ঠ ন?
আন ত প রত ষ ঠ ন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does আন ত প রত ষ ঠ ন matter?
আন ত প রত ষ ঠ ন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.