ব ষ ট ক ব র দ – পবিত্র ঈদুল আজহা আগামীকাল বৃহস্পতিবার। দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এমন পূর্বাভাসের কারণে বৃষ্টির দিনে কোথায়, কখন ও কীভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে- সেই তথ্য জেনে রাখা জরুরি। কেননা অধিকাংশ জেলায় নির্ধারিত সময়ের পাশাপাশি প্রতিকূল আবহাওয়ায় জামাত স্থানান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। সারা দেশে সবচেয়ে বড় ঈদের জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। সেখানে সকাল ৯টায় জামাত শুরু হবে। এর সঙ্গেই পাল্লা দিয়ে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন বলে দাবি আয়োজকদের। রাজধানীর প্রধান ঈদ জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে (হাইকোর্ট সংলগ্ন) সকাল সাড়ে ৭টায়। প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। তবে ঝড়বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের প্রধান জামাত। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সময়সূচি: সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দুইটি জামাত হবে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জামাত হবে সকাল সাড়ে ৭টায়। চট্টগ্রাম: প্রধান জামাত সকাল ৭টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। দ্বিতীয় জামাত সকাল ৮টায় একই স্থানে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে জামাত হবে সকাল সাড়ে ৮টায়। রাজশাহী: প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। প্রতিকূল আবহাওয়ায় সকাল ৮টায় দরগাহ জামে মসজিদে জামাত হবে। খুলনা: প্রধান জামাত সকাল ৭টায় সার্কিট হাউজ ময়দানে। আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে সকাল ৭টায় প্রধান জামাত হবে। সেখানে ৮টা ও ৯টায় দ্বিতীয় ও তৃতীয় জামাত। বরিশাল: প্রধান জামাত সকাল ৮টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। চরমোনাই দরবার শরীফ মাঠে ও উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়। সিলেট: প্রধান জামাত সকাল ৮টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। রংপুর: প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহে। আবহাওয়া প্রতিকূল হলে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় হবে প্রধান জামাত। সেখানে ৯টায় দ্বিতীয় জামাত। ময়মনসিংহ: প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় আঞ্জুমান ঈদগাহ মাঠে। দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় একই মাঠে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তাই ঈদের নামাজের জন্য বের হওয়ার আগে নিজ এলাকার নির্ধারিত জামাতের সময় ও বিকল্প স্থান সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহে ও দেড় হাজারের বেশি মসজিদে জামাতের আয়োজন থাকবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর নয়টি মসজিদে সকাল ৮টায় জামাত হবে। রংপুর জেলায় প্রায় পাঁচ হাজার ৯০টি মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।
বৃষ্টি কিংবা রোদ, যেখানে যেভাবে পড়বেন ঈদের নামাজ
ব ষ ট ক ব র দ - পবিত্র ঈদুল আজহা আগামীকাল বৃহস্পতিবার। দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এমন পূর্বাভাসের কারণে বৃষ্টির দিনে কোথায়, কখন ও
Desk
News
Published
May 27, 2026
Reading time
1 minutes
Conversation
No comments