Bangladesh

ঢাবির ৫৪তম সমাবর্তনে অনলাইনে আবেদন শুরু ১ নভেম্বর

Techtaranga.com_17930935645605

Banglabeacon.com – ঢ ব র ৫৪তম সম বর তন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ১ নভেম্বর থেকে অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আগ্রহী গ্র্যাজুয়েটরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে চারটি ধাপে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রথম ধাপ এবং ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ফি পরিশোধের কার্যক্রম সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ জানুয়ারি ২০২৭ সকাল ১১টায় ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত অতিথি হিসেবে এতে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’জ’ ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হবে। সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন। এ ছাড়া ২০২২ সালের ৫৩তম সমাবর্তনে যেসব ফলাফল অন্তর্ভুক্ত হতে পারেনি, সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও এবারের সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সম্প্রতি সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড.

এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সমাবর্তন প্রস্তুতিবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনে নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিসহ একাধিক উপকমিটি গঠন করা হয়েছে।

Frequently Asked Questions

What is ঢ ব র ৫৪তম সম বর তন?

ঢ ব র ৫৪তম সম বর তন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ঢ ব র ৫৪তম সম বর তন matter?

ঢ ব র ৫৪তম সম বর তন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *