Bangladesh

ফুলবাড়ীয়ায় ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন

ফ লব ড় য় য় ইক প - ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক নির্মাণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

Desk Bangladesh
Published August 19, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Techtaranga.com_17871387179193
Foto : John Taylor - banglabeacon.com
Table of Contents
  1. Related Reading
  2. Frequently Asked Questions

Banglabeacon.com – ফ লব ড় য় য় ইক প – ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক নির্মাণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার কালুর বাজারে সহস্রাধিক পাহাড়ি ও বনজীবী নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা বলেন, সন্তোষপুর বন তাদের আদি নিবাস। বংশপরম্পরায় তারা এই বনেই বসবাস করছেন এবং এখানে তাদের পূর্বপুরুষদের কবর রয়েছে। বন রক্ষার জন্যই সরকার তাদের এখানে বসবাসের সুযোগ দিয়েছিল। এখন যদি এখানে ইকো পার্ক নির্মাণ করা হয়, তবে তারা উচ্ছেদ হওয়ার চরম ঝুঁকিতে পড়বেন। বনের ওপর নির্ভরশীল এই পরিবারগুলো নিজেদের ভবিষ্যৎ নিয়ে এখন আতঙ্কিত। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা দীনেশ চন্দ্র বর্মণ (৮০), বিন্দু রানী (৬৫), আসমা খাতুন (৪৫), আমির হোসেন (৫০), মো. আবদুল হালিম ফরাজী (৬০), ফাতেমা খাতুন (৫৫) ও ফজিলা খাতুন (৫০) প্রমুখ। বক্তারা ইকো পার্কের সিদ্ধান্ত বাতিল করে তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, গত ৩ আগস্ট সন্তোষপুর বনের ২৫৬ একর বনভূমিকে ইকো পার্ক ঘোষণা করে সরকার গেজেট প্রকাশ করে। সন্তোষপুর বনের তিন মৌজায় মোট ৩ হাজার ৬৫৯ একর জমি রয়েছে। বনভূমি ইকো পার্কের আওতায় আসায় স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বনজীবীদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Frequently Asked Questions

What is ফ লব ড় য় য় ইক প?

ফ লব ড় য় য় ইক প is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ফ লব ড় য় য় ইক প matter?

ফ লব ড় য় য় ইক প matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment