Bangladesh

এআই’র যুগে যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী

এআই র য গ য বদ র - কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ বিশ্বকে নতুন চ্যালেঞ্জ ও বাস্তবতার মুখোমুখি করিয়েছে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে যুবসমাজকে সঠিক

Desk Bangladesh
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Jennifer Anderson - banglabeacon.com
Table of Contents
  1. এআই-নির্ভর ভবিষ্যতে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

এআই-নির্ভর ভবিষ্যতে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা

Banglabeacon.com – এআই র য গ য বদ র – কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ বিশ্বকে নতুন চ্যালেঞ্জ ও বাস্তবতার মুখোমুখি করিয়েছে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে যুবসমাজকে সঠিক জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি মনে করেন, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় যুবকরাই সভ্যতার সবচেয়ে বড়ো সম্পদ।

বুধবার (১২ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রযুক্তির নতুন ইকোসিস্টেম ও চ্যালেঞ্জ

মন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে যে নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে তা সভ্যতার জন্য আশীর্বাদ হলেও নতুন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা সভ্যতার জন্য একটি সম্পূর্ণ নতুন বাস্তবতা উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন প্রযুক্তি ও নতুন জ্ঞান গ্রহণের ক্ষেত্রে যুবকদের সক্ষমতা তুলনামূলকভাবে বেশি।

এআই-নির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবকদের উপযুক্ত জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি দিয়ে গড়ে তোলা রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আরও বলেন, আমরা যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি তার গভীরতা এতটাই বেশি যে আগামীকাল বা পরশু আমরা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হব তা অনেকাংশেই অনুমান করা কঠিন।

শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তা

পুরোনো জ্ঞান ও প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি নতুন জ্ঞান, নতুন দক্ষতা ও নতুন সক্ষমতা অর্জনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, তরুণদের শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; তাদের ডিজিটাল সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অর্জনের সুযোগ দিতে হবে।

নতুন ইকোসিস্টেমের জন্য নতুন ধরনের প্রতিষ্ঠান ও জ্ঞানব্যবস্থা প্রয়োজন। প্রতিটি রাষ্ট্রের জন্য তরুণদের উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দেওয়া এখন আর শুধু একটি উন্নয়নমূলক উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ সভ্যতার জন্য একটি অনিবার্য বিনিয়োগ।

যুবসমাজ: মানবসভ্যতার সম্পদ

জহির উদ্দিন স্বপন বলেন, যুবসমাজ শুধু একটি দেশের সম্পদ নয়; তারা সমগ্র মানবসভ্যতার সম্পদ। তারা পুরোনো প্রজন্মের চেয়ে বেশি অভিজ্ঞ ও জ্ঞানসম্পন্ন। তাই তরুণদের শুধু ভবিষ্যতের নাগরিক হিসেবে নয়, বর্তমানের পরিবর্তনের অংশীদার হিসেবেও বিবেচনা করতে হবে।

বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। খেলাধুলা, সৃজনশীলতা, যুবসমাজের বিকাশ এবং পরিবর্তন ও জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকার বিষয়গুলো ইতোমধ্যে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পেয়েছে।

সরকারের এ অবস্থান প্রমাণ করে যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে যুবসমাজকে একটি প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সভ্যতার অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান

মন্ত্রী জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে যুবসমাজকে কেন্দ্র করে আরও ব্যাপক কর্মসূচি, সচেতনতা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যুবসমাজকে প্রস্তুত করা মানে শুধু তাদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা নয়; বরং ভবিষ্যৎ সভ্যতার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা।

তথ্যমন্ত্রী এ ক্ষেত্রে রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম জোবায়েদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। এ সময় বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিবিদ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Frequently Asked Questions

What is এআই র য গ য বদ র?

এআই র য গ য বদ র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does এআই র য গ য বদ র matter?

এআই র য গ য বদ র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment