Bangladesh

`ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে’

ইউন স সরক র তর ণদ র - সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক পল্লবী রায় এক-এগারো ও জুলাই অভ্যুত্থান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। যুক্তরাজ্যের

Desk Bangladesh
Published August 2, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Mark Hernandez - banglabeacon.com

হোসেন জিল্লুর রহমানের মতে ইউনূস সরকার তরুণদের ভুল পথে নিয়েছে

Banglabeacon.com – ইউন স সরক র তর ণদ র – সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক পল্লবী রায় এক-এগারো ও জুলাই অভ্যুত্থান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন পরিচালিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী গবেষণা কনসোর্টিয়াম সোয়াস অ্যান্টি-করাপশন এভিডেন্স এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মন্তব্য করেন যে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে। তিনি বলেন, ‘ক্ষমতার লোভটাই’ তাদেরকে শিখিয়ে দিয়েছে।

অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান ব্যর্থতা

জুলাই অভ্যুত্থানের পর বিপুল জনপ্রত্যাশা নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার তিনটি ক্ষেত্র চিহ্নিত করে হোসেন জিল্লুর রহমান বলেন, সরকারে আমলাদের যুক্ত করা, তরুণদের ভুল দিকনির্দেশনা দেওয়া এবং নিজেদের সংস্কারকে নিজেরাই ছুঁড়ে ফেলে দেওয়া।

সময়ের সঙ্গে সঙ্গে তরুণদের মধ্যে ক্ষমতার প্রতি একধরনের আকর্ষণ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘ইউনূস সরকার তরুণদের যথাযথ দিকনির্দেশনা দেয়নি। এর ফলে শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে। সমাজে শিক্ষাকে কম গুরুত্বপূর্ণ মনে করার একটি প্রবণতা তৈরি হয়েছে।’

সংস্কারের সুযোগ হাতছাড়া

চব্বিশের জুলাই অভ্যুত্থান রাষ্ট্রসংস্কারের যে আওয়াজ তুলেছিল, আমলাতন্ত্রের সঙ্গে সরকারের আপস তাতে বাধা হয়ে উঠেছিল বলে মনে করেন হোসেন জিল্লুর। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার বুঝতে পারেনি কোন মুহূর্তে সাহসী ও মৌলিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা শুরু থেকেই রক্ষণশীল ও নিরাপদ পথ বেছে নেয়। পুরোনো আমলাতান্ত্রিক কাঠামো ভাঙার বদলে একই ধরনের আমলাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়। যার ফলে কাক্সিক্ষত পরিবর্তনের বদলে আগের ব্যবস্থাই কার্যত বহাল থাকে।’

অন্তর্বর্তী সরকার সংস্কারের ওপর জোর দেওয়ার কথা ‘মুখে বললেও তাতে আন্তরিকতা ছিল না’ বলে মনে করেন হোসেন জিল্লুর রহমান। সে কারণেই সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছিল, সেটি পুরোপুরি কাজে লাগানো যায়নি বলে মনে করেন তিনি।

ইউনূস সরকার সংস্কার শব্দটা চালু করেছে। অথচ তাদের নিজেদের তৈরি করা সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে, কিছুই তারা দেখেনি। ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে।

তার মতে, ইউনূস সরকার একটা ‘রিফর্ম গেইম’ খেলেছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট

অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ছিলেন; যা এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিচিত। এর আগে বিএনপি সরকার ক্ষমতায় ছিল। সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘অনিয়ম’, নির্বাচন আয়োজনে বিলম্বের এক পর্যায়ে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত হয় এক-এগারোর ওই তত্ত্বাবধায়ক সরকার।

দুই বছর ক্ষমতায় থাকার পর তারা নবম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে বিদায় নেয়। ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। প্রায় দুই দশক পরে শিক্ষার্থ-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ওইদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান। তিন দিনের মাথায় ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। দেড় বছর পর গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে বিদায় নেয় ইউনূস সরকার। ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি।

Leave a Comment